editor

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

1

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে নগরজুড়ে শুরু হয়েছে ঈদের ব্যস্ততা।

2

বিপণিবিতানগুলোর রঙিন আলোকসজ্জা জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ১৫ রোজার পর কেনাকাটার ধুম আরও বাড়বে, এমন প্রত্যাশায় প্রহর গুনছেন ব্যবসায়ীরা।

প্রতি বছরের মতো এবারও ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে নগরীতে বেড়েছে মানুষের সমাগম। দিনের তপ্ত রোদ উপেক্ষা করে রোজাদাররা যেমন বের হচ্ছেন, তেমনি ইফতারের পর জনসমুদ্র নামছে জিন্দাবাজার, নয়াসড়ক ও কুমারপাড়ার মতো বাণিজ্যিক এলাকাগুলোতে। গৃহবধূ থেকে শুরু করে কোলের শিশু—পরিবারের সবার পদচারণায় মুখর শপিং মলগুলো। ভিড়ের কারণে নগরীতে যানজট বাড়লেও ক্রেতাদের চোখেমুখে ছিল পছন্দের পোশাক পাওয়ার তৃপ্তি।

সিলেটের আভিজাত ফ্যাশন হাউসগুলোতে এবার দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে তরুণ-তরুণীদের ঝোঁক এবার দেশি বুটিক এবং এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের দিকে।

গরমের কথা মাথায় রেখে এবারও সুতির কদর সবচেয়ে বেশি। আড়ং বা মাহা’র মতো ফ্যাশন হাউসগুলোতে ক্রেতারা ঋতুর সাথে সামঞ্জস্য রেখে পোশাক কিনছেন। কুমারপাড়ার ‘দেশী-দশ’ সহ বিভিন্ন শোরুমে নারীদের প্রধান আকর্ষণ শাড়ি। টাঙ্গাইল সিল্ক, রাজশাহী সিল্ক, জামদানি ও কোটা শাড়ির পাশাপাশি এবার জুট কাতান ও হাফসিল্কের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।

শুধু শহরের মানুষই নন, ভালো মানের পোশাকের সন্ধানে জেলার বিভিন্ন উপজেলা থেকেও ক্রেতারা ছুটে আসছেন সিলেটে। অনেকে ভিড় এড়াতে আগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে পছন্দের পোশাক খুঁজে পাওয়ার এই ‘ছুটাছুটি’ যেন ঈদের আনন্দেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

2

ব্যবসায়ীরা জানান, এবার কালেকশন ভালো থাকায় বিক্রি সন্তোষজনক। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব নিয়ে কিছুটা শঙ্কিত তারা। জিন্দাবাজারের ব্যবসায়ীরা জানান,

8

“এখনও বেচাকেনা চলছে মূলত শাড়ি ও শিশুদের পোশাক ঘিরে। মাসের শেষ দিকে পাঞ্জাবি ও প্রসাধন সামগ্রীর বিক্রি বাড়বে। তবে ১৫ রোজার পর পুরো বাজার উৎসবের পূর্ণতা পাবে।”

ঈদের এই রঙিন আলোকসজ্জা আর মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—শত বাধা আর সীমাবদ্ধতার মাঝেও উৎসবের আনন্দকে ভাগ করে নিতে প্রস্তুত পুণ্যভূমি সিলেটের মানুষ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

1 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

3 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 8 তিনি বলেছেন, সিলেটের ২৫০

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

6 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

8 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

6 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

4 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 শনিবার (২ মে) সকাল সাড়ে

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

7 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

1
3