editor
প্রকাশিত: 1:22 PM, November 16, 2020
নিজস্ব প্রতিবেদক
নগরী থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পোষাক পরিহিত অবস্থায় পুলিশের পরিচয়দানকারী ভুয়া এক নারী পুলশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই আব্দুল বাতেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ টহলকালে হযরত শাহজালাল (রহঃ) মাজারের প্রধান ফটকে পুলিশের পোষাক পরা অবস্থায় ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। সেখান থেকে তাকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হালিমা বেগম জানান, তার গ্রামের বাড়িতে জায়গা জমি সংক্রান্তে বিরোধ থাকায় গত ১৪ নভেম্বর পুলিশের পোষাক সংগ্রহ করে তা পরে গ্রামের বাড়িতে যায়। ১৫ নভেম্বর পুলিশের পোষাক পরে কোম্পানীগঞ্জ থানার পুলেরমুখ থেকে হযরত শাহজালাল (রহঃ) মাজারে গেইটে আসে।
পুলিশের ধারণা, সে কোনো অসৎ উদ্দেশ্যে সুবিধা লাভের আশায় পুলিশের পোষাক পরতো।
এ ঘটনায় এসআই আব্দুল বাতেন ভূইয়া বাদী হয়ে ভুয়া নারী পুলিশের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১৬ নভেম্বর) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন