editor
প্রকাশিত: 1:57 PM, September 29, 2020
নিজস্ব প্রতিবেদক:-
নগরের পরিবেশকে নির্মল রাখতে নগর বনায়নের উপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নগরের পারিবেশকে নির্মল রাখতে কাজ করছে। সরকারের উদ্যোগের কারণে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। মানুষ এখন হাট বাজারে গিয়ে সাধারণ পণ্য কেনার পাশাপাশি বৃক্ষের চারা কিনে নিয়ে আসে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ মঙ্গলবার বৃক্ষের চারা রোপণকালে একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী ছাড়াও বৃক্ষ রোপন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও লুৎফুন নেসা খান।
এ সময় তথ্য মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পদার্পনের পর থেকেই বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ কৃষকলীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী চালু করেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কার্যক্রমকে আরো বেশি ত্বরান্বিত করতে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৃক্ষের চারা রোপণ শেষে তাঁর বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচীর সার্বিক সাফল্য কামনা করেন।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন