editor
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
অনলাইন ডেস্ক:-
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের রেভ্যুলুশনারি গার্ড নতুন একটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এর পাল্লা ৪৩০ মাইল পর্যন্ত। ইরানি কর্মকর্তাদের মতে, এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য। এর নাম জোলফাগার বাশির। ইরানের অন্য যেকোন রকেটের চেয়ে দ্বিগুন দূরত্ব অতিক্রম করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। বার্তা সংস্থা তাসনিম এর একটি ছবি প্রকাশ করেছে। এটি রোববার তেহরানের ন্যাশনাল এরোস্পেস পার্কে একটি লঞ্চিং ট্রাকের ওপর রাখা ছিল। সেখানে রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেছেন, এই প্রদর্শনীর মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতার বিস্তৃত পরিকল্পনা প্রদর্শন করা হয়েছে। এর আগে ইরাকে কাসেম সোলাইমানি হত্যার বদলা নিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই মডেলেরই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এই মডেলের ক্ষেপণাস্ত্র ২০১৭ ও ২০১৮ সালে সিরিয়াকে টার্গেট করতে ব্যবহার করা হয়েছিল। ওদিকে সোমবারে ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে কিনা তা জানা যায়নি।
রেভ্যুলুশনারি গার্ডের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা ও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এ কারণে কয়েকবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেও দেশ দুটি পিছু টান দিয়েছে। তবে এবার মধ্যপ্রাচ্য থেকে বাইরের দেশে তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে একটি নতুন নৌঘাঁটি উদ্বোধন করেছে রেভ্যুলুশনারি গার্ড। তার এক সপ্তাহ পরেই তারা নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল। এখানে উল্লেখ্য, ওই হরমুজ প্রণালীতেই গত বছর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্র হয়। এ সময়ে রহস্যজনকভাবে জাহাজে হামলা করা হয়। ড্রোন ভূপাতিত করা হয়। তেলবাহী ট্যাংকার জব্দ করা হয়।
8 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
7 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
8 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
4 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। রবিবার (১৫
2 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 3 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়
7 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।