editor
প্রকাশিত: 3:06 PM, September 7, 2020
নদীপথে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে।
এর আগে রোববার দিবাগত রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কালিগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
কোষ্টগার্ড জানায়, অভিযানে মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে চাঁদাবাজি করার সময়, চাঁদাবাজি চক্রের অন্যতম মূল হোতা মো. মামুন (৩০) এবং তার সহযোগী মো. মাসুম সরদার (১৯) ও মো. রাসেল মাঝি (১৬) কে চাঁদার ১ হাজার ২ শত নগদ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়।
আটককৃত চাঁদাবাজরা বরিশাল জেলার, মেহেন্দীগঞ্জ থানার মল্লিকপুর ও বাবুগঞ্জ মেঘনা নদী এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বোট, কার্গো জাহাজ এবং স্পিড বোট থেকে চাঁদাবাজি করে আসছে।
যার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, এদের হাতেনাতে ধরার জন্য প্রশাসন বেশ কিছুদিন ধরে তৎপর ছিল। যার ধারাবাহিকতায় সফল অভিযানের মধ্য দিয়ে চক্রের তিন সদস্যকে কোষ্টগার্ড আটক করে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর