editor
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত সিলেট জেলা শাখার উদ্যোগে ফ্রান্সে প্রিয় নবী (সাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে ও পবিত্র ঈদে মিলাদন্নবী (সাঃ) উপলক্ষ্যে শানে মোস্তাফা (সাঃ) সম্মেলন ও এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এই সম্মলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নগরীতে ফ্রান্স কর্তৃক হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সম্মেলন কেন্দ্রস্থল হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভা হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও ডা. ফখরুল আনাম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধান বক্তার বক্তব্য রাখেন, আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
সম্মানীত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ সাংগঠনিক সম্পাদক পীরে তরিকত মাওলানা মোশররফ হোসেন হেলালী, চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছাব্বির, মাদ্রাসার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা জিয়াউল হক চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুতুবুল হাসান চৌধুরী, জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মাসুক আহমদ, মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক ইউসুফ হাসান মাহমুদী, সাংগঠনিক সম্পাদক জাবেদ আল শাহরিয়ার, বদরুর রেজা সেলিম, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, মুহিবুর রহমান জালালী, জামাল আহমদ, মাওলানা আবু হানিফ আল কাদেরী, মাওলানা ওলিউর রহমান, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, মাওলানা ইউসুফ হাসান মাহমুদী, মোহাম্মদ শাহ আলম ভূইয়া, হযরত মাওলানা শাহ আলম আল আবেদী, মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, ইমরান আহমদ, হাসান মাসুদ, আলাউদ্দিন সাঈফী, হাফেজ তাজ উদ্দিন, হাফেজ সুহীন আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলাম অন্য ধর্মের প্রতি কোন প্রকার কটাক্ককে কস্মিকালেও সমর্থন করেনা।
সেথায় অবস্থিত সাম্প্রদায়িকতা পরিত্যাজ্য। মোহাম্মদ (সাঃ) প্রেরিত হয়েছেন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে দুনিয়ার কল্যাণ স্বরূপ। ফ্রান্স প্রিয় নবী (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা আজ শানে মোস্তাফা (সাঃ) সম্মেলন থেকে দোয়া করি, মুসলমানের কলিজার আগুনের লেলিহান শিখায় ফ্রান্সকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ হয়ে যাক। বক্তারা বলেন, প্রিয় নবী (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্রে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দেওয়ায়ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রনকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
এ ধরনের অপকর্ম ত্যাগ করার অঙ্গিকার করতে হবে। ফ্রান্স মূলত এ ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তাদের চিরায়ত মুসলিম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ করেছে।
এ ঘটনাকে ইতিহাসের জঘন্য বর্বরতা এবং গোটা বিশ্বে জাতিগত সহিংসতাও হানাহানিকে উস্কে দিবে বলে ধারণা পোষণ করছেন। ফ্রান্সের মুসলমানরা চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন-যাপন অতিক্রম করছেন। ফ্রান্সের মুসলিম জাতি ক্রান্তিলগ্নে জাতি সংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সমূহের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। অবিলম্বে ফ্রান্সের মুসলমান নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, ওআইসি, সার্ক সহ সকলের হস্তক্ষেপ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফ্রান্সের মুসলিম বিদ্দেষী অপতৎপরতার বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকার জন্য উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সকলের কাছে দাবী জানান।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
6 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
8 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
2 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
8 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
6 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
6 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী