editor

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

নর্থ ইষ্ট হাসপাতালে ফের করোনা ওয়ার্ড চালু

নর্থ ইষ্ট হাসপাতালে ফের করোনা ওয়ার্ড চালু

8

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন করোনা পজিটিভ রোগী বাড়ায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ শনিবার থেকে আমরা ফের করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নিচ্ছি।’
এর আগে গত ২০ সেপ্টেম্বও, রোববার থেকে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়া হয়ে। তবে হাসপাতালটিতে আইসোলেশন ইউনিট খোলা রাখা হয়।
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী আরও বলেন, ‘এখন থেকে পূর্বের ন্যায় করোনা পজিটিভ রোগীরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেবা গ্রহন করতে পারবে। এ ছাড়াও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগ ও আন্তঃবিভাগে সকল কার্যক্রম অব্যাহত থাকবে। একইসাথে পূর্বের ন্যায় সকাল ও বিকালে হাসপাতালের কনসালটেন্টরা বহিঃবিভাগে সাধারণ রোগী দেখবেন।’
তবে এর আগে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়ার বিষয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছিলেন, ‘সরকার বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করে দিচ্ছে। তাই সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর থেকে করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। তবে যেসব কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি আছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া করোনা সন্দেহজনক হিসেবে যারা হাসপাতালে ভর্তি হবেন তাদের আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে তাদের পরীক্ষায় করোনা পজিটিভ হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বা অন্য কোনো হাসপাতালে পাঠানো হবে।’
প্রসঙ্গত, এর আগে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত পহেলা জুন থেকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এখন পর্যন্ত সিলেটের বেসরকারি এ হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা দেয়া হয়েছে। তবে হঠাৎ করে গত ২০ সেপ্টেম্বর থেকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেয়া হয়। যা আজ থেকে ফের চালু হলো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

6 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

3 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

3 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

2 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

3 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

8 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

1
7