editor
প্রকাশিত: 11:38 AM, September 21, 2020
সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ করে দেয়া হয়েছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম। এখন থেকে এ হাসপাতালে শুধু সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রোববার থেকে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আইসোলেশন ইউনিট খোলা রয়েছে।
তিনি বলেন, সরকার বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করে দিচ্ছে। তাই সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুইদিন হলো করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। তবে যেসব কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি আছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া করোনা সন্দেহজনক হিসেবে যারা হাসপাতালে ভর্তি হবেন তাদের আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে তাদের পরীক্ষায় করোনা পজিটিভ হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বা অন্য কোনো হাসপাতালে পাঠানো হবে।
এ চিকিৎসক আরও বলেন, আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম, তবে ভালো কাজ করতে গিয়ে উল্টো দুর্নামের ভাগীদার হয়েছি। আমাদের নিয়ে অনেকেই অনেক বাজে মন্তব্য করেছেন। তাই দুর্নামের ভাগীদার না হতেই করোনা চিকিৎসা থেকে আমারা সরে এসেছি।
এর আগে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত পহেলা জুন থেকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এখন পর্যন্ত সিলেটের বেসরকারি এ হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা দেয়া হয়েছে।
2 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)
7 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
8 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
4 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
4 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
5 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের