editor
প্রকাশিত: 1:06 PM, October 7, 2020
নিজের ১৬ বছর বয়সী মেয়েকে ঘরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে কথিত এক সাধককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, কথিত এই সাধক নিজ মেয়েকে নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে গত ২ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করছিলেন। এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন সংস্থার ডিআইজি শেখ নাজমুল আলম।
তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামের দুর্গম এলাকার পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাজমুল আলম বলেন, ‘কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন আগে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর সে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।’
ডিআইজি নাজমুল বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ সময় বাড়িতে কোনো লোকজন এলে মেয়েটির সঙ্গে কাউকে দেখা বা কথা বলতে দেয়া হতো না। এক পর্যায়ে মেয়েটি তার নানির সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানি মিলে মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর