editor

প্রকাশিত: 1:58 PM, October 19, 2020

নির্বাচন এখন কাল্পনিক ইতিহাস: সিলেট বিএনপি

নির্বাচন এখন কাল্পনিক ইতিহাস: সিলেট বিএনপি

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকারের অধীনে নির্বাচন এখন কাল্পনিক ইতিহাসে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা দখলে রাখতে গিয়ে সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দুয়েকটি উপ নির্বাচনে তারা বিরোধী মতের কাউকে নির্বাচিত হতে দিচ্ছে না। সম্প্রতি ঢাকা-৫ ও নওগা-৬ আসনসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপ নির্বাচনে সরকারের ভোট ডাকাতি দেশের ধ্বংসপ্রায় নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়ার শামিল।

সোমবার (১৯ অক্টোবর) বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ঠারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসন সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে, উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করে সিলেট বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, এমন নির্বাচনকে সুষ্ঠু আখ্যায়িত করার মাধ্যমে নির্লজ্জ নির্বাচন কমিশন নিজেদের দালালীর মুখোশ উন্মোচিত করেছে। এই দালাল কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। নির্বাচন কমিশনকে পদত্যাগ ও ভোট ডাকাতির নির্বাচনী ফলাফল বাতিল করতে হবে। অন্যথায় ভোট ব্যবস্থা ধ্বংসের দায়ে দালাল কমিশনকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বন্দী করে গৃহবধূকে গণধর্ষণ সিলেটের ইতিহাস ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করেছে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ১০ হাজার টাকা ঘুষের জন্য নিরপরাধ রায়হানকে হত্যা দেশে মানবাধিকার লঙ্ঘনের বহিঃপ্রকাশ। এভাবে কোন দেশ চলতে পারেনা। সরকারী মদদ ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং বিনাবিচারে মানুষ হত্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এথেকে জাতিকে মুক্ত করতে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের বিকল্প নাই। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে সকল জুলুম-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার আন্দোলন অব্যাহত থাকবে। এসকল সংগ্রামে বিএনপি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী।

সভাপতির বক্তব্যে কামরুল হুদা জায়গীরদার বলেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবুও বাকশালী অপশাসনে মৃতপ্রায় গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে বিএনপি উপ-নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু সরকার সেটা বরদাশত করতে পারছেনা। তারা উপ-নির্বাচনেও ভোট ডাকাতি অব্যাহত রেখেছে। এই অবস্থা চলতে দেয়া যায়না। সরকারের আজ্ঞাবহ দালাল নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। ভোট ডাকাতির মাধ্যমে অনুষ্ঠিত সকল নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য