editor
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
রি-রোলিং ও স্টিল মিলগুলোতে শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। এই দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বিজয়নগরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে সমাবেশে মিলিত হয়।
সেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সহ-সভাপতি জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস এম কাদির।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রি-রোলিং ও স্টিল মিলের শ্রমিকরা প্রচণ্ড উত্তাপে ও ঝুঁকির মধ্যে কষ্টকর পরিশ্রমের মাধ্যমে রড উৎপাদন করে। শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মারাত্মক ঝুঁকিপূর্ণ এই কাজ করতে হয়। অনেককে দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত হন। কখনো কখনো মৃত্যু পর্যন্ত হয়। অথচ এই শ্রমিকদের চাকরির ন্যূনতম সুরক্ষা নেই।
নেতৃবৃন্দ বলেন, শ্রম আইনের দ্বিতীয় অধ্যায়ে নিয়োগ ও চাকরির শর্তাবলির উল্লেখ আছে। কিন্তু রি-রোলিং মিলের শ্রমিকদের জন্য তা প্রয়োগ হয়নি। এছাড়া শ্রম আইনে ট্রেড ইউনিয়ন করার আইনি বিধান থাকলেও নিয়োগপত্র-পরিচয়পত্র না থাকায় ইউনিয়ন করাও ওই সকল শ্রমিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে অতি মুনাফার লোভে মিল মালিকরা চরম স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। এই সংকট নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪
5 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
4 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
5 শাল্লা প্রতিনিধি: 6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের