editor
প্রকাশিত: 12:42 PM, September 8, 2020
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ।
মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ভোরে জেলে মো. মমিন মোল্লার জালে ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়ার সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বাংলানিউজকে জানান, ভোরে জালে ধরা পড়া বাঘাইড়টি সকালে রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন জেলে মমিন। পরে তার কাছ থেকে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৩শ টাকায় মাছটি কিনে নেন তিনি। পরে মাছটি বেশি লাভের আশায় বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলানিউজকে জানান, সারা বছর নদীর এ এলাকায় বড় মাছ খুব বেশি একটা ধরা পড়ে না। তবে র্বষায় প্রায় পুরো মৌসুম জুড়েই এ এলাকায় বড় বড় মাছ দেখা যায়। আর বর্ষার শেষে বড় মাছগুলো বেশি ধরা পড়ে। এতে জেলেরা সারা বছরের চেয়ে এ সময়টাতে আর্থিকভাবে একটু বেশি লাভবান হন।
এর আগে, সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোরেও দৌলতদিয়ায় পদ্মা নদীর কবিরপুর চর এলাকার আনন্দ হাওলাদারের জালে ধরা পড়ে ৪৩ কেজি ওজনের বাঘাইড় এবং একই দিন ভোরে দৌলতদিয়ার ছয় নম্বর ফেরিঘাট এলাকায় মো. শাকিলের জালে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি রুই মাছ।
গত ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে হযরত আলী মণ্ডলের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড়। গত ২৮ আগস্ট দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় জেলে বাচ্চু হলদারের জালে ধরা পড়ে ৩৪ কেজি ওজনের বাঘাইড় মাছ।
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
6 আব্দুর রহমান: 2 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক