editor

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই চলবে ট্রেন: রেলপথ মন্ত্রী

পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই চলবে ট্রেন: রেলপথ মন্ত্রী

7

পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেতুতে প্রথম দিন থেকেই গাড়ির সঙ্গে রেল যোগাযোগও চালু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর রেল প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

7

মন্ত্রী জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ ৪৬ শতাংশ আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর ওপর সড়কপথের নির্মাণকাজের সঙ্গে সমান হারে এগিয়ে চলছে রেলপথ নির্মাণের কাজ।

মন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে এত দিন অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। কখনো স্রোতে, কখনো নাব্যতা সংকটে, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। সেই দুর্ভোগ লাঘবের জন্য সেতু নির্মিত হচ্ছে, যা এখন দৃশ্যমান। পদ্মা সেতুর সুফল পাওয়া শুরু করলে এ অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। ২ ভাগ জিডিপি বাড়বে, যা জাতীয় অর্থনীতির জন্য বিরাট অবদান হবে।

4

সেতু বিভাগের প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুতে ৩১টি স্প্যান বসানো হয়েছে, যাতে সেতুর ৪ দশমিক ৬৫০ কিলোমিটার দৃশ্যমান। সর্বশেষ ১০ জুন সেতুতে স্প্যান বসানো হয়। এরপর পদ্মায় পানি বেড়ে যাওয়ায় স্প্যান বসানোর কাজ থেমে যায়। চলতি মাসে দুটি স্প্যান বসানোর পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু এক সপ্তাহ ধরে তৃতীয় দফায় পদ্মায় পানি বেড়েছে। এতে এ মাসে স্প্যান বসানোর সম্ভাবনা নেই। মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে ৭টি স্প্যান প্রস্তুত রয়েছে। আর বাকি ৩টি স্প্যান রং করার কাজ চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু বিভাগের।

1

সেতুতে গাড়ি চলাচলের জন্য সড়ক নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডস্লাব। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বসানো হয়েছে ১০১০টি। চলতি মাসে রোডস্লাব বসানোর সংখ্যা হাজার ছাড়াবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে। পদ্মা সেতুর স্প্যানের নিচের অংশে রেলপথে জন্য লাগবে ২ হাজার ৯৫৯টি স্লাব। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫৮৪টি।

8

সেতুর জাজিরা অংশে সেতুতে উঠে সড়কপথ ও রেলপথ নির্মাণে ব্যস্ত দেখা গেছে প্রকৌশলী ও শ্রমিকদের। নির্মাণকাজের প্রয়োজনে সেখানে ট্রাক ও তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। আর প্রকৌশলীরা রোডস্লাব বসানো দুই কিলোমিটার অংশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করছেন ব্যাটারিচালিত অটোরিকশায়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

5 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

7 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

8 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

4 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

5 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
2