editor
প্রকাশিত: 5:49 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
সরকার ও তার সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গত ৬ই ডিসেম্বর ভোররাতে প্রেসক্লাবে অবস্থান রত শিক্ষক ও শ্রমিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত আজ এক মানববন্ধনে নুর এ অভিযোগ করেন।
নুর বলেন, বিজয়ের মাসে আজ শিক্ষক শ্রমিক ও সাংবাদিকদের উপর হামলা করা হয়। সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করে যাচ্ছে, এভাবে তারা বাংলাদেশকে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। চলমান ভাস্কর্য বিরোধী আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আলেম ওলামাগণ নমনীয় হলেও সরকারের বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্নভাবে সামপ্রদায়িক সংঘাত লাগাতে উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।মানববন্ধনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান বলেন, করোনায় সব কিছু খুলে দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত শিক্ষা খাতকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি অবিলম্বে শিক্ষা খাতকে সচল করার দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফারুক হাসান পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সরকারের গদি রক্ষায় যদি আপনারা পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হন তবে ছাত্র সমাজ আপনাদের ছেড়ে দেবে না। তিনি তাদের জণগণের পাশে দাড়ানোর আহ্বান জানান।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান, মশিউর রহমানস ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।।
S/H-(Ripa-5)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ