editor
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকেই প্রশাসনিক ভবনে তালাবন্ধ করে সম্মুখে কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালাবন্ধ করলে প্রশাসনিক দায়িত্বে শিক্ষকসহ, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েছে।
শিক্ষার্থী বলেন, আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলেও এখনো আমাদের ব্যাপারের কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।
গত ৪ তারিখে অবস্থান কর্মসূচিতে উপাচার্য স্যারের অনুমতিক্রমে প্রক্টর ও এডভাইজার স্যার আমাদের নভেম্বর ৮ তারিখে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেয়া হলেও আমরা এখনো ফলপ্রসূ কোন সমাধান পায়নি। এজন্য আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।
তাঁরা আরও জানান, এসময় প্রশাসনিক ভবনে দেওয়া তালা ভেঙে ফেলার চেষ্টা করে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দিলে এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করার হুমকি দেন বলে অভিযোগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো.খালেদ হোসেন বলেন, আমি তাদের তালা খুলে দিতে বলেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার এখতিয়ার কারো আছে কি-না তাদের জিজ্ঞাসা করি।
তবে হুমকি দিয়েছেন কি-না এমনটা জানতে চাইলে তিনি বলেন, তাঁরা নানান অভিযোগ করতেই পারে, আমি স্বীকার করছি না।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
5 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
5 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 8 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
5 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে