editor

প্রকাশিত: 8:35 AM, September 9, 2020

পর্তুগালের জার্সিতে রোনালদোর ১০০

পর্তুগালের জার্সিতে রোনালদোর ১০০

6

 খেলাধুলা ডেস্ক :

4

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার এবং প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে শততম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

1

মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে এই কৃতিত্ব গড়েন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ম্যাচে রোনালদো আরও একটি গোল করেন। এই ম্যাচের জোড়া গোলসহ জাতীয় দলের জার্সিতে তার করা গোলসংখ্যা এখন ১০১।

8

এই ম্যাচের আগে ৩৫ বছর বয়েসি রোনালদো পর্তুগালের জার্সিতে করেন ১৬৪ ম্যাচে ৯৯টি। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৪৫তম মিনিটে তিনি কাঙ্ক্ষিত শততম গোলের দেখা পান। এখন রোনালদোর সামনে কেবল রয়েছেন ১৪৯ ম্যাচে ১০৯ গোল ইরানের ফুটবলার আলী দাই।

5

পায়ের আঙুলে সংক্রমণ থাকায় প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। ওই ম্যাচ পর্তুগাল জেতে ৪-১ গোলে।

১০১ গোলের মধ্যে রোনালদো সবচেয়ে বেশি (৭টি) গোল করেছেন সুইডেন ও লিথুয়ানিয়ার বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে গোল অ্যান্ডোরা, আর্মেনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ – এর বিপক্ষে। বিশ্বকাপ জিতেছে বা ফাইনাল খেলেছে, এমন দলগুলোর বিপক্ষে রোনালদোর গোল – নেদারল্যান্ডস ও হাঙ্গেরি (৪), স্পেন (৩), আর্জেন্টিনা (১), ক্রোয়েশিয়া (১)।

২০০৩ সালের আগস্টে লুইজ ফেলিপে স্কলারির অধীনে কাজাখস্তানের বিপক্ষে অভিষিক্ত রোনালদো এই ১০১ গোলের মধ্যে মাত্র ১৭টি গোল করেছেন প্রীতি ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে ৩৮ ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি। ইউরো বাছাইপর্বে ৩৫ ম্যাচ খেলে রোনালদোর গোল ৩১টি। ইউরোতে ২১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন, বিশ্বকাপে ১৭ বার মাঠে নেমে গোল করেছেন সাতবার। কনফেডারেশনস কাপের চার ম্যাচে দুই গোল করা রোনালদো উয়েফা নেশনস লিগে তিন ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি। যে পাঁচ গোলের সর্বশেষ দুটো এসেছে গত রাতে। ১৬৫ ম্যাচ খেলা রোনালদোর ম্যাচপ্রতি গোলের হার ০.৬১।

আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো দ্বিতীয়, সবার উপরে আছেন ইরানের আলী দাইয়ি ১০৯। রোনালদোর পরে আছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৮৪), জাম্বিয়ার গডফ্রে চিতালু (৭৯), ইরাকের হুসেইন সাঈদ (৭৮)। এই সময়ে ফুটবল খেলছেন এমন তারকাদের মধ্যে রোনালদোর পরেই আছেন ভারতের সুনীল ছেত্রী (৭২), আর্জেন্টিনার লিওনেল মেসি (৭০) ও ব্রাজিলের নেইমার (৬১)।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

7 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

4 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

1 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

3 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়

1
6