editor

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পর্যটকদের আকর্ষণ করছে লালাখাল নীল পানি

পর্যটকদের আকর্ষণ করছে লালাখাল নীল পানি

5

রেজওয়ান আহমদ: ‎সিলেটকে বলা হয় পর্যটন নগরী তার কারণ আছে, সিলেটের চারিদিকে রয়েছে পর্যটন স্পট। এই স্পট গুলোর মধ্যে রয়েছে জাফলং, সাদা পাথর, লালা খাল, বিছনাকান্দি, মাধবপুর ঝরনা, শ্রীমঙ্গল চা বাগান, টাঙ্গুয়ার হাওর, হাকালকি হাওর সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এই পর্যটন স্পট গুলো দেখতে দেশ ও বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন সিলেটে।

3

বিশেষ করে শীত মৌসুমে এই স্পটগুলোতে পর্যটকদের ভিড় থাকে বেশি, পর্যটকদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে এই স্পটগুলো। এই পর্যটন স্পট গুলোর মধ্যে একটি হচ্ছে জৈন্তাপুর উপজেলা লালাখাল। এই পর্যটন এলাকায় পর্যটকদের আকর্ষণ করে নীল নদী নামে পরিচিত সারীনদী, তার কারণ হচ্ছে এই নদীর একপাশের পানি নীল আর অন্যপাশের পানি সাদা। নদী কিন্তু একটি এই দৃশ্য দেখার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন লালাকাল পর্যটন এরিয়ায়।

‎১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় মোবাইল ফোন বেজে উঠে ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে এলাকার ছোট ভাই আরিফ বলে আমরা কয়েক জন লালাখাল পর্যটন এলাকায় পিকনিক করতে যাব আপনিও আমাদের সাথে যাবেন। সেই ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করেছি তাই আর না করতে পারিনি, তার মধ্যে আবার ছোটবেলার বন্ধু নজরুল প্রবাস থেকে দেশে এসেছে সেও আমাদের সাথে যাবে তাই হা বলে দেই। ১৬ তারিখ সকাল ৮ টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে দশটার সময় ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আরিফের বাসায় চলে যাই।

6

এরই মধ্যে এক এক করে সবাই চলে আসে, সকালে ১১ টায় নজরুল ইসলাম, রেজওয়ান আহমদ, সোহেল ইসলাম, মোঃ আরিফ আহমেদ, মোঃ ইউসুফ আলী, মোঃ রুবেল আহমদ, ইবরাহিম হোসেন, আবু সুফিয়ান ও হাব্বান গাড়িতে উঠে বসি। চালক জৈন্তাপুর উপজেলা লালাখাল পর্যটন স্পটের উদ্দেশ্যে গাড়ি ছাড়লেন, শুরু হলো যাত্রা। সড়কের দুই পাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রায় দেড় ঘন্টা পর লালাখাল এলাকায় গিয়ে গাড়ি তামালেন চালক। গাড়ি থেকে নামার পর চোখে পড়ল নীল পানি দেখতে অপরূপ সুন্দর, ‎সবাই হেটে গিয়ে নদীর পারে গেলাম সারিবদ্ধ করে রাখা হয়েছে নৌকা। কারণ এই নৌকাগুলো দিয়ে পর্যটকরা লালাকাল পর্যটন স্পটে যেতে হয়।

আমরা একটি নৌকার মাঝির সাথে কথা বলি তিনি বলেন, পর্যটন স্পটে যেতে হলে নৌকা ভাড়া ১১০০ টাকা দিতে হবে। আমরা রাজি হলাম এক এক করে সবাই নৌকাতে উঠে বসি, নদীর নীল পানির উপর দিয়ে নৌকা ছাড়লেন মাঝি। নৌকা চলছে আর মনটা আনন্দে ভরে উঠছে কারণ নীল পানির দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। আমি এই প্রথম লালা খাল পর্যটন স্পটে এসেছি, প্রায় ২০ মিনিট পর নৌকা গিয়ে থামলো নৌকা থেকে নেমে অবাক হয়ে গেলাম নদীর পানি দেখে কারণ আমরা যে স্থান থেকে নৌকায় উঠেছি সেই স্থান থেকে পানি ছিল নীল আর ওই জায়গায় গিয়ে দেখি পানি সাদা অথচ নদী কিন্তু এক। কিছু সময় ঘুরাঘুরি করে খেলার জন্য মাঠ খোজতে থাকি, কিছু সময় হাটার পর লালাখাল চা বাগান এরিয়ায় গিয়ে ঢুকে পড়ে। বাগানের ভিতর একটি মাঠ খুঁজে পাই, তারপর শুরু হলো খেলা প্রথমেই দৌড় প্রতিযোগিতা, এরপর এক এক করে বল রাখা, বেলুন দৌড়, ‎ক্রস ওয়াক, বিতরে বাহিরে, মার্কার ক্লোজ, ‎আওয়াজ খোজা, কাপ হোল্ড রান, পেনাল্টি শট ‎খেলা।

1

এক একটি খেলা হচ্ছে আর প্রতিযোগিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ছে এভাবেই আটটি প্রতিযোগিতা সম্পূর্ণ হয়। যারা খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয় তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, এরই মধ্যে বিকেল চারটা বাজে ঘড়িতে। নৌকার মাঝি এসে তাড়াদেয় চলে আসার জন্য, সবাই নৌকার মাঝির কথা শুনে নৌকায় উঠে বসি মাঝি ছাড়লেন নৌকা। কিছু সময় পর নৌকা ঘাটে এসে নৌকা থামালেন মাঝি।

সবাই নৌকা থেকে নেমে হেঁটে গিয়ে গাড়িতে উঠে, চালক ছাড়লেন গাড়ি লালাখাল থেকে হরিপুর বাজারে গিয়ে গাড়ি থামালেন চালক। গাড়ি থেকে নেমে গিয়ে সবাই হোটেলে চলে যাই খাবার খাওয়ার জন্য। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল, খাবার শেষ করে সবাই গাড়িতে উঠে বসি গাড়ি চলছে আর সবাই মিলে আনন্দ করছে। রাত ৭:৩০ মিনিটে গাড়ি এসে থামল নিজ গন্তব্যে থামল সবার আনন্দ। সমাপ্ত হলো একটি দিনের মিলন মেলা।

7

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

1 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

7 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

3 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

7 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

3 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

1 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
2