editor

প্রকাশিত: 2:48 PM, December 9, 2020

পাঁচ তারকা হোটেলে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

পাঁচ তারকা হোটেলে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিল। জানা গিয়েছে, বুধবার ভোররাতে শুটিং থেকে নিজের হোটেলে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে সকাল বেলায় উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে হাজির রয়েছে পুলিশও। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তার আশীর্বাদ হয়েছিল। এরপরে কী এমন ঘটল, যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন অভিনেত্রী।যদিও এখনও পুলিশ নিশ্চিত ভাবে কিছু জানায়নি। অভিনয়ে ছাড়া নৃত্য ও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। একটি সূত্র জানাচ্ছে, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তার জেরেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। সাতসকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো হতবাক অভিনেত্রীর ফ্যানেরা। শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগত-ও। উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কজন তারকার এমন আকস্মিক মৃত্যু ঘটেছে। যার জেরে কেঁপে উঠেছে সিনে জগত। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই মামলার তদন্তও চলছে। এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের একবার এল এমনই এক মৃত্যুর খবর। অকালে চলে গেলেন ২৮ বছরের ভিজি চিত্রা।

S/H-(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত