admin
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ বিজয় মাসের দ্বিতীয় দিন। একাত্তরের রক্তঝরা এ দিনে গেরিলা আক্রমণ থেকে সম্মুখযুদ্ধের গতি বাড়ে। সময়ের সঙ্গে মুক্তিযুদ্ধের বিজয় দৃশ্যমান হতে থাকে। অপ্রতিরোধ্য বাঙালির বিজয়রথে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর সব পরিকল্পনা ভেস্তে দিতে থাকে মুক্তিযোদ্ধারা। পরাজয় সুনিশ্চিত জেনেও চরম নিষ্ঠুরতা ও বর্বরতায় মেতে ওঠে হিংস্র হানাদার বাহিনী। পাক-হানাদার বাহিনী নিষ্ঠুর হত্যাযজ্ঞের মধ্যে বাংলার দামাল ছেলেরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেন বিজয়ের স্বর্ণশিখরের দিকে। পাকবাহিনীর সব পরিকল্পনা একে একে ভেস্তে যেতে থাকে। বাংলার আকাশে ধীরে ধীরে উঁকি দিতে থাকে বহুল কাঙ্ক্ষিত বিজয়ের লাল সূর্য।
ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী, পরাজয়ের আভাস পেয়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান একাত্তর সালের ২ ডিসেম্বর মরিয়া হয়ে তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনকে একটি চিঠি পাঠান। ইয়াহিয়া চিঠিতে যুদ্ধকালীন সাহায্যের আশায় ১৯৫৯ সালের পাক-মার্কিন দ্বিপক্ষীয় চুক্তির এক অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সীমান্ত এলাকায় পাক জান্তারা সমরসজ্জা বাড়ানোয় ভারতও তা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়।
বাংলাদেশের (তখন পূর্ব পাকিস্তান) পরিস্থিতির বিবরণ দিয়ে ২ ডিসেম্বর ঢাকা থেকে বিবিসিতে সবিস্তারে প্রতিবেদন পাঠিয়েছিলেন সংবাদদাতা নিজামউদ্দিন আহমদ। ২৪ ঘণ্টায় ঢাকার ৫টি স্থানে বোমা বিস্ফোরণের খবর তিনি জানান। রামপুরা ও মালিবাগে বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সংবাদও তিনি জানান। খবরে আরও প্রকাশ, জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম (যুদ্ধাপরাধের সাজা ভোগ করা অবস্থায় প্রয়াত) অদূর ভবিষ্যতে পাকিস্তানে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিয়ে দাবি করেন, সেই সরকারের প্রধানমন্ত্রী, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যেন পূর্ব পাকিস্তান থেকে মনোনীত করা হয়। তার মতে, তবেই নাকি প্রদেশের মানুষের আস্থা ফিরে পাওয়া যাবে! বাস্তবতা ছিল এক ধরনের, আর পাকিস্তান চলছিল আরেক পথে। পাকিস্তান সামরিক চক্র জারি করেছিল জরুরি অবস্থা, জাতিসংঘে একের পর এক অভিযোগ দাখিল করছিল ভারতীয় আগ্রাসন সম্পর্কে। ২ ডিসেম্বর পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে, শেখ মুজিবুর রহমানের বিচারকাজ এখনো সম্পন্ন হয়নি। এর পাশাপাশি গোলাম আযম গং বাঙালির রক্তনদী পেরিয়ে পাকিস্তানের জাতীয় সরকারের অংশী হওয়ার যে স্বপ্ন দেখেন, তা একবারে ভিত্তিহীন ছিল না। কেননা, রক্তপিপাসু সমরতন্ত্র পাকিস্তানের জন্য তাদের নিজস্ব চিন্তাপ্রসূত একটি সংবিধান প্রণয়ন তখন প্রায় শেষ করে এনেছিল।
২ ডিসেম্বর সীমান্ত-সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। পাকিস্তান অভিযোগ করেছিল যে, ৭টি স্থানে ভারত যুদ্ধের ফ্রন্ট খুলেছে এবং তাদের প্রতিরোধ ব্যুহে আঘাত হেনেছে। এমনি এক গুরুতর আঘাতের ঘটনা ঘটেছিল দিনাজপুরে, যদিও সেই পরাভবের স্বীকারোক্তি দিতে পাকিস্তান তখনো প্রস্তুতি ছিল না। সেখানে মুক্তিবাহিনীর সঙ্গে মিলে ভারতীয় সেনাদল পঞ্চগড় মুক্ত করে এগিয়ে চলছিল ঠাকুরগাঁওয়ের দিকে। তবে এমনি নির্বাচিত রণক্ষেত্রে ভারতীয় অংশগ্রহণ ছিল সীমিত আকারে। সীমান্ত পেরিয়ে হট পারসুইট বা হানাদারদের তাড়িয়ে দেয়ার মতো করে পরিচালিত হচ্ছিল অভিযান; ক্ষেত্রবিশেষে প্রায় যুদ্ধাবস্থা হলেও প্রকৃত যুদ্ধ এ নয়। সাংবাদিক ক্লেয়ার হোলিংওয়ার্থ লিখেছিলেন, ৬০০ থেকে ৮০০ সেনা নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পরিচালিত হচ্ছে ভারতীয় হামলা, তবে বেশির ভাগ ক্ষেত্রে আক্রমণ ঘটছিল কোম্পানি পর্যায়ে (১২০ সদস্যবিশিষ্ট)। সীমান্তবর্তী বিশেষ কয়েকটি অঞ্চলে ঘটে পাকিস্তানি অবস্থানের ওপর ভারতীয় ভারী কামানের গোলাবর্ষণ। মুক্তিযোদ্ধাদের সহায়তায় পাকিস্তানি সৈন্যদের অবস্থান ঠিকভাবে চিহ্নিত করতে ভুল হয়নি গোলন্দাজদের। কামানের গোলায় সীমান্তবর্তী পাকিস্তানিদের অবস্থান ক্ষেত্রে কেঁপে উঠছিল মুহুর্মুহু, আর মুক্তিযোদ্ধাদের আক্রমণ অভিযানে গোটা বাংলাদেশে পাকিস্তানি অবস্থান হয়ে উঠছিল থরহরি কম্পমান।
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
2 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
1 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের