editor
প্রকাশিত: 2:11 PM, November 2, 2020
যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের চাপায় সলেমান হোসেন (৪৫) নামের এক পরিবহন চিত্রকর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোহর মিয়া ও আবু হাসান নামে আরো দুইজন।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মল্লিকপুরের ধাবড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
নিহত সলেমান হোসেন উপজেলার মল্লিকপুর ধাবড়িপাড়ার আব্দুর রহিমের ছেলে। তিনি পরিবহনে চিত্রাংকনের কাজ করতেন।
আহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোহর মিয়া ও মৃত গোলাম মোস্তফার ছেলে আবু হাসান। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা শ্বশুর তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে লাউজানি বাজার থেকে মহাসড়কের ফুটপথ ধরে বাড়ি ফিরছিলেন। তাঁরা ধাবড়িপাড়া মোড়ে পৌঁছালে পেছন থেকে বেনাপোলগামী একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সলেমান হোসেন।
নাভারণ হাইওয়ে পুলিম ফাঁড়ির ইনচার্জ টিটো কুমার নাথ জানান, ফলভর্তি পিকআপ ভ্যানটি হতাহতদের চাপা দিয়ে ঝিকরগাছা ট্রাক স্ট্যান্ডে রেখে পালিয়ে যান চালক। পিকআপ ভ্যানটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে, যার নম্বর ঢাকা মেট্রো-ঢ-১৪-৭২৬১।
এদিকে, সলেমান হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্থানীয় লাউজানী বাজার মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন।
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট