editor

প্রকাশিত: 1:40 PM, November 28, 2020

পৌরসভা নির্বাচন : শায়েস্তাগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

পৌরসভা নির্বাচন : শায়েস্তাগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি 

পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। এরই সঙ্গে সঙ্গে শুরু করেছে প্রচার-প্রচারণাও। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৫ জন ও বিএনপির মনোনয়নের প্রত্যাশায় রয়েছে ২ জন প্রার্থী। দলীয় মনোনয়ন নিশ্চিত না হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই।

পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে, ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পৌর শহরের বিভিন্ন স্থানে পোষ্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। বিশেষ করে দুর্গাপূজায় সনাতনধর্মের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তৎপর ছিলেন প্রার্থীরা।

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সম্ভাব্য পাঁচ নেতার দৌড়ঝাপ শুরু করেছেন। তারা হলেন- মেয়র মো. ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদোজ্জামান মাসুক, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার ও ব্যবসায়ী নেতা আবুল কাশেম শিবলু।

বিএনপির মনোনয়ন পেতে মাঠে রয়েছেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাজী আব্দুল মজিদ। তবে অন্যান্য রাজনৈতিক দলের কোন প্রার্থীকে মাঠে দেখা না গেলেও বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল মেয়র পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভা। ইতিমধ্যে ১ম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে এবং সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৩২ হাজার জনসংখ্যা অধ্যুষিত এ পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার। আয়তন ৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন