editor
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সোমবার (২৬ অক্টোবর) দশমী পূজা শেষে বিকেল প্রতিমা বিসর্জন করা হয়।
সিলেটে চাঁদনীঘাট এলকায় সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করেন নগরের পূজারীরা। বিকেল থেকে শুরু হয় প্রতিমা বসির্জন। চলে রাত পর্যন্ত। তবে করোনা সংক্রমণের কারণে এবার বন্ধ ছিলো প্রতিমা শুভযাত্রার আয়োজন। অন্যান্য বছরের চাইতে এবার অনেক স্বল্পসংখ্যক প্রতিমা চাদনীঘাট এলাকায় এনে বিসর্জন করা হয়। অনেকেই নিজ নিজ এলাকার পুকুরে প্রতিমা বিসর্জন করেন বলে জানা গেছে।
চাদনীঘাটে সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সেখানে ভিড় ছিলো অপেক্ষাকৃত কম। তবে ভিড় কমলেও অনেকক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হয়নি।
বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে চাঁদনীঘাট এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।
এরআগে সোমবার সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দশমীর পূজা। চারদিনের উৎসব শেষে সোমবার সকাল থেকেই মণ্ডপগুলো দেখা দেয় বিষাদের সুর। শুরু হয় দেবীকে বিসর্জনের আয়োজন।
এবছর সিলেট জেলায় ৫৮৪ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে সিলেট মহানগরে ৬৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। গত বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬০৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো।
7 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
5 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ