editor

প্রকাশিত: 1:34 PM, November 18, 2020

প্রথম পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ হবে যেসব এলাকায়

প্রথম পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ হবে যেসব এলাকায়

6

নিজস্ব প্রতিবেদক 

7

গতকাল মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার মেরামতে বিরামহীন কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের প্রায় ২০০ কর্মী। এ রিপোর্ট লেখা (বুধবার দুপুর ১২টা) পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে শ্রমিকদের ক্লান্তিহীন কাজ করতে দেখা গেছে। মেরামত কাজের তদারকি করছেন বেশ কয়েকজন সংশ্লিষ্ট প্রকৌশলী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পিডিবির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আজ বিকেলের দিকে ডিভিশন ১ ও ২-এর আওতাধীন নগরীর এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
ডিভিশন ১ ও ২-এর আওতাধীন নগরীর এলাকাগুলো হচ্ছে, জিন্দাবাজার, চৌহাট্টা, আলিয়া মাদরাসা, স্টেডিয়াম, আম্বরখনা, ওসমানী মেডিকেল, তালতলা, বন্দবাজার একাংশ, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, রায়নগর, এসমসি কলেজ এলাকা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, শাহী ঈদগাহ, হাউজিং এস্টেট, মহাজনপিট্ট, মুরাদপুর, আখালিয়া, মদিনা মার্কেট, বাগবাড়ি ইত্যাদি।
এই মুহুর্তে সিলেট মহানগরীর আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন পিডিবির প্রকৌশলী ফজলুল করিম।
আজ বুধবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, গতকাল রাত থেকে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। আজ দুপুরের আগে মেরামত করা কিছু পিলার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলের দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে বাকি এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।
মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে একটি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ আংশিক চালু করা সম্ভব হতে পারে। আর অন্য একটি ট্রান্সফরমার গাজীপুরের টঙ্গী থেকে ট্রাকে করে পাঠানো হচ্ছে। সেটি স্থাপন করার পরই পুরোপুরি স্বাভাবিক হবে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

1 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

6 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 6 এই

1
6