editor
প্রকাশিত: 5:11 PM, October 27, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। প্রবাসীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করছে সরকার আপনারা দেখেছেন প্রবাসী সকল সমস্যা আন্তরিকতার সহিত সরকার সমাধান করে যাচ্ছে। যাতে প্রবাসীরা কোন দেশে বা নিজের দেশে কোন ধরনের হয়রানীতে স্বীকার না হন সে দিকে সবচেয়ে বেশি লক্ষ্যে রাখছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দে দেশে আসতে ও থাকতে পারেন সে ব্যবস্থাও করছে সরকার।
সরকারি সফরে দীর্ঘ ৮ মাস পর গতকাল মঙ্গলবার দুপুরে ৫দিনের সরকারী সফরে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এসময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রবাসীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে। করোনা মহারামী কালে প্রবাসীদের যত সমস্যা ছিল তা চিহ্নিত করে পরিকল্পনা করে আমরা সমাধান করেছি। আগামীতে প্রবাসীদের আর বড় ধরনের কোনো সমস্যা থাকবে না। সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে।
এসময়ে মন্ত্রীকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানান, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদসহ নেতৃবৃন্দ। সিলেটে ৫ দিনের সফরে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা ও নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন মন্ত্রী। মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন ব্যাক্তি কর্মকর্তা সাইফুল ইসলাম।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে