editor
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
দৈনিক সিলেটের সংবাদের সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা তাদের হাড়ভাঙা খাটুনির রেমিট্যান্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখছেন। তারা আসলে এদেশের অর্থনীতির সংগ্রামের বীর পুরুষ।
শুক্রবার পত্রিকা কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী কে আর জসিম, কাজী মাসুদ হাসান মনি ও সালেক আহমদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবারের স্বচ্ছলতা আনে না, বরং জাতীয় রিজার্ভকে শক্তিশালী করে। রাষ্ট্রীয়ভাবে তাদের মূল্যায়ন আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ও রেজাউল করিম রুজন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুলাইমান আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, ফারহান আহমদ চৌধুরী, কৃতিশ তালুকদার, রাধে মল্লিক তপন, শাহীন আলম, মনিরুজ্জামান রণি প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়নে তাদের বিনিয়োগে উৎসাহিত করার ওপর জোর দেন। শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জানানো হয়।
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
7 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
4 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
5 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
6 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
5 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির