editor
প্রকাশিত: 7:34 AM, September 30, 2020
ডেস্ক রিপোর্ট :
আগামী ১৩ অক্টোবর অ্যাপলের বহুল প্রতিক্ষীত ‘আইফোন-১২’ এর উন্মোচন হবে। অ্যাপলের গ্যাজেট সংক্রান্ত খবরের এক বিশ্বস্ত রিপোর্টার জন প্রসার আজ টুইটার হ্যান্ডলে এ খবর ফাঁস করে দিয়েছেন।
যদিও অ্যাপলের তরফে এখন পর্যন্ত আইফোন-১২ সম্পর্কে কোনো কিছু শোনা যায়নি। বিষয়টি তারা গোপনই রেখেছে, এমনকি কবে ঘোষণা হতে পারে সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।
কিন্তু আইফোন-১২ এর ফিচার, মডেল ভেরিয়েন্ট এবং দাম সম্পর্কে তথ্য দিয়ে টুইট করে দিয়েছেন জন।
টুইটারে তিনি জানিয়েছেন, ১৩ অক্টোবর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। তবে তার আগে অক্টোবরের ৫ তারিখ থেকেই ডিস্ট্রিবিউটারদের কাছে আইফোন-১২ পাঠানো শুরু হয়ে যাবে। আইফোন-১২ এর মোট চারটি মডেলের কথা জানিয়েছেন জন।
জনের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, আইফোন-১২ এর সব থেকে ছোট স্ক্রিনের মডেলটির নাম রাখা হয়েছে আইফোন-১২ মিনি। এটাই এই মডেলের অফিসিয়াল নাম। যাতে থাকছে ৫.৪ ইঞ্চির স্ক্রিন। ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি-র ভার্সনে পাওয়া যাবে এই মডেলটি।
পরের ভার্সন আইফোন-১২ যেটি ৬.১ ইঞ্চি স্ক্রিন সাইজে বাজারে আসছে। এটিও ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি-র ভার্সনে পাওয়া যাবে।
এছাড়াও আইফোন-১২ প্রো’ এবং আইফোন-১২ প্রো ম্যাক্স’ ভার্সনও আসছে। যাদের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ জিবি থেকে শুরু।
জন জানিয়েছেন, আইফোন-১২ মিনিতে ব্যবহার হয়েছে ‘(বিওইওএলইডি) সুপার রেটিনা ডিসপ্লে’, ৪ জিবি র্যাম।
১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার, ২৫৮ জিবি ভার্সনের দাম ৭৪৯ মার্কিন ডলার। এতে ব্যবহার হয়েছে ‘এ ১৪ বায়োনিক চিপ’, রয়েছে ডুয়াল ক্যামেরা। ৫ জি নেটওয়ার্ক সাপোর্ট করবে আইফোন-১২। হাল্কা এবং মজবুতের জন্য রয়েছে অ্যালুমিনিয়াম বডি।
আইফোন-১২ মিনি ছাড়াও বাকি ভার্সনগুলিতেও ‘(বিওইওএলইডি) সুপার রেটিনা ডিসপ্লে’, ‘এ ১৪ বায়োনিক চিপ’, ৫ জি নেটওয়ার্ক, অ্যালুমিনিয়াম বডি ব্যবহার হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে থাকবে উন্নত ক্যামেরা।
এর আগে অ্যাপলের সেপ্টেম্বরের ‘টাইম ফ্লাইজ’ অনুষ্ঠানে আইফোন নিয়ে কোনো ঘোষণা হয়নি। সেই অনুষ্ঠানে সংস্থার সিইও টিম কুক জানান, ১৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানে তাদের ‘ফোকাস’ মূলত আইপ্যাড ও অ্যাপল ওয়াচের উপর। আইফোন-১২ এর কথা অনুষ্ঠানে না এলেও, অ্যাপল ওয়াচ সিরিজ ৬, আইপ্যাড এয়ার, জেনারেশন-৮ আইপ্যাড, বেশ কিছু পরিষেবা ভবিষ্যতে আসবে বলে জানানো হয় ‘টাইম ফ্লাইজে’।
তারপরও আইফোন-১২ নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা না হলেও জনের টুইট সাড়া ফেলে দিয়েছে অ্যাপল গ্যাজেট-প্রেমীদের মধ্যে।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন