editor

প্রকাশিত: 3:18 PM, December 7, 2020

ফিলিস্তিনি শিশুকে জন্মদিনে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

ফিলিস্তিনি শিশুকে জন্মদিনে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

অনলাইন ডেস্ক:

পশ্চিমতীরে গত শুক্রবার ইসরাইলি বাহিনীর অবৈধ উচ্ছে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় নির্বিচারে তাদের হামলা চালান ইসরাইলি সেনারা।ইসরাইল-ফিলিস্তিনিদের এ সংঘাত দেখতে গিয়ে ছিল পশ্চিমতীরের ১৩ বছরের শিশু আলি আয়মান নাসর আবু আলিয়া। এদিন ছিল তার জন্মদিন। খবর আরবপাড়ার মোড়ে ইসরাইলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের সংঘাত দেখতে গিয়েছিল যোগ দিয়েছিল সেই বিক্ষোভে। সেখানেই ইসরাইলি সেনারা ঠাণ্ডা মাথায় তাকে গুলি করে। এই নিয়ে গত এক বছরে পাঁচজন শিশুকে গুলি করে মারল ইসরাইল।শনিবার জানাজার আগে ফিলিস্তিনি ওই শিশুর মরদেহ নিয়ে উত্তর রামাল্লায় হাজার হাজার মানুষ ইসরাইলের ওই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তারা নির্বিচারে গুলি করে শিশু হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার নিন্দা জানান।ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, পশ্চিমতীরের রামাল্লা এলাকার মুঘাইর গ্রামে ফিলিস্তিনি শিশুটির পেটে একাধিক গুলি করেন ইসরাইলি সেনারা।  আলির মৃত্যুর পর স্থানীয় মানুষেরা জানিয়েছেন, প্রায় প্রতি সপ্তাহেই ওই এলাকায় ইসরাইলি নিরাপত্তরক্ষীদের সঙ্গে এলাকার মানুষের সংঘাত হয়। তবে তাদের দাবি, শুক্রবারের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ।আলি আবু আলিয়ার পরিবার ধার্মিক। কোনো বছরই ছেলের জন্মদিন পালন করেননি তার বাবা-মা। কিন্তু এ বছর তার বাবা-মা ঠিক করেছিলেন ছেলের জন্মদিন পালন করবেন।মা কেকও বানিয়েছিলেন। গত শুক্রবার বাড়িতে যখন জন্মদিনের প্রস্তুতি চলছে, তখনই পাড়ার মোড়ে বিক্ষোভ শুরু হয়। প্রায় প্রতি সপ্তাহেই এমন বিক্ষোভ চলে। এদিন বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর আলি তা দেখতে যায়। তার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে গুলি চালাতে শুরু করে। আলি তলপেটে গুলি লাগে।বিক্ষোভকারীরাই আলিকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলির মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আলির মা খবর পেয়ে অচেতন হয়ে পড়েন। আলির বাবা সংবাদমাধ্যমকে বলেন, এর পর তাদের জীবনের আর কোনো মানে থাকল না।ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের অধিকার নিয়ে কাজ করছে ডিফেন্স ফর চিলড্রেনস ইনট্যারন্যাশনাল প্যালেস্টাইন। তাদের বক্তব্য, গত এক বছরে এই নিয়ে পাঁচজন শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের নিরাপত্তারক্ষীরা। তার আগের বছরে সংখ্যা ছিল আরও বেশি।১৯৬৭ সাল থেকে পশ্চিমতীরে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছেন বর্বর ইসরাইলি সেনারা।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ