editor

প্রকাশিত: 11:04 PM, December 1, 2020

ফেইসবুকে অপপ্রচার: এসএমপি কমিশনারের কাছে ব্যবসায়ীর অভিযোগ

ফেইসবুকে অপপ্রচার: এসএমপি কমিশনারের কাছে ব্যবসায়ীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট
নিজের এবং পরিবার পরিজনের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সিলেট এসএমপি পুলিশ কমিশনার নিশারুল আরিফ বরাবরে লিখিত অভিযোগ ও কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করলেন ভাতালিয়া এলাকার ফার্মেসী ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা হেলাল আহমদ। তিনি ভাতালিয়া এলাকার-৬৬ নং বাসার বাসিন্ধা মৃত সোলেমান মিয়ার ছেলে এবং কাজলশাহ মেডিকেল রোডের একজন ব্যবসায়ী। কমিশনার বরাবের দেওয়া অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সিলেট নগরীর ভাতালিয়া এলাকার মৃত মুজ্জমিল আলীর রেখে যাওয়া মৌরসী সম্পত্তির উত্তরাধিকার সূত্রে মালিক হন তার ৩ ছেলে ও ২ মেয়ে। কিন্তু তাদের মধ্যে উক্ত সম্পত্তি ভাগ ভাটুরা বা নাম জারি এখনো হয়নি। এরমধ্যে মৃত মুজম্মিল আলীর ছেলে সুলেমান মিয়াও মারা যান একাধিক ছেলে মেয়ে রেখে। কিন্তু উক্ত সম্পত্তির কোন ভাটুরা না হওয়ায় ইজমালি রয়ে যায় সকল সম্পত্তি। সেই সম্পত্তি ভাগ-ভাটুরা না করে সোলেমান মিয়ার এক মেয়ে শাহানা বেগম নিজের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য স্বামী গোলাম কবিরের ক্ষমতার প্রভাবে একটি জাল নামজারীর কাগজ তৈরী করে উক্ত ভূমির উপরে ৩ তলা বিশিষ্ট একটি বাসা নির্মাণ করে ফেলেন। বিল্ডিং নির্মাণে তিনি সিটি কর্পোরেশনের কোন অনুমোদন নেননি। এমনকি সিসিকের নির্মাণ কোর্ডের কোন আইন-কানুনের তোয়াক্ষাও করেনি। অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণকালীন সময়ে নির্মাণ কাজে বাধাদেন উক্ত জমির অপর উত্তরাধিকার মালিকগণ। এ সময় হেলাল আহমদ ও তার বোড় বোন আনোয়ারা বেগম সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেও নির্মাণ কাজ বন্ধ করতে পারেননি। বরং সিসিকের লাকু নামের এক কর্মকর্তার যোগসাজসে উক্ত বিরোধপূর্ণ ও নামজারি না হওয়া ভুমিতে বাসা নির্মাণ কাজ শেষ করেন শাহানা বেগম ও তার স্বামী অসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম কবির। নির্মাণকাজে বাধা দেওয়া হেলাল আহমদ ও আনোয়ারা বেগমের উপর ক্ষিপ্ত হয় ভাতালিয়া-৬৭ নং বাসার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম কবিরের ছেলে সাহাদাৎ হাসান রাকিব, নাইম হাসান রবিন, কামরান হাসান রাজিব গং।
এরা সকলেই বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত থেকে এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। তাদের নানাবিধ অত্যাচারে ইতিপূর্বে হেলাল আহমদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যাহার নং-৪৬৯ তাং ১০/০৫/২০২০ ইং। এছাড়া এসএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন তিনি। এরপর এলাকার সালিশ বিচারে তারা সকলেই নিজেদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন অপরাধ করবেনা বলে অঙ্গিকার করেন। কিন্তু গত ২৭/১১/২০২০ ইং তারিখ থেকে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন লোকের কাছে হেলাল আহমদকে নিয়ে নানারকম অরুচিকর কথাবার্তা বলে বেড়ায় এবং ২৮/১১/২০২০ ইং তারিখ থেকে “ভাতালিয়া যুবসমাজ” নামের একটি ফেইসবুক আইডি থেকে উল্লেখিত ব্যক্তিরা হেলাল এবং তার ভাতিজা মহি উদ্দিন রাহুলের নামে নানারকম কুরুচিপূর্ণ মানহানিকর অপপ্রচার চালায়। এ নিয়ে হেলাল আহমদ শাহানার স্বামী গোলাম কবিরের কাছে বিচারপ্রার্থী হলে তিনি আরো উস্কানীমূলক কথাবার্তাসহ হুমকি দেন। এ ঘটনায় প্রেক্ষিতে গত ২৯/১১/২০২০ ইং সিলেট কোতয়ালী থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন হেলাল আহমদ, কোতয়ালী থানার ডায়েরি নং-২৫৯৩। একই দিনে তিনি সিলেট পুলিশ কমিশনার নিশারুল আরিফ বরাবরেও আরেকটি লিখিত অভিযোগ করেন। এছাড়া অবৈধ ভাবে বিরোধপূর্ণ ভুমির নির্মিত ৩ তলা বিশিষ্ট বাসাটি উচ্চেদ করতে গতকাল মঙ্গলবার (১/১২/২০২০ ইং) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে একটি লিখিত অভিযোগ করেন হেলাল আহমদ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য