editor
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
নিজস্ব প্রতিনিধি :
সিলেটে ইনোভেটর আয়োজিত জেলা পরিষদ, সিলেট বইপড়া উৎসব এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
বেলা ৩ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গত আসরের (২০১৯-২০) বিজয়ী ১১ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
এছাড়াও এবার বিশেষ পুরস্কার পাচ্ছেন ১ জন শিক্ষার্থী এবং পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে উক্ত অনুষ্ঠানে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছর স্বাধীনতার মাস মার্চে বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হলেও এ বছর করোনার কারণে তা সম্ভব হয় নি।
গত বছরের ২১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া বইপড়া উৎসবের এ আসরে ১ হাজার ৬ জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠে অংশ নিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি এ বই থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইনোভেটর ২০০৬ সাল থেকে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে বইপড়া উৎসবের আয়োজন করে আসছে।
S/H-(Sultana-3)
6 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
2 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
6 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
7 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত