admin
প্রকাশিত: 5:44 PM, December 6, 2020
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নগরীতে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলটি সিলেটের রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক কাউন্সিলর জগদ্বীশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা তপন মিত্র, প্রিন্স সদরুজ্জামান, এডভোকেট জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এম. এ. হান্নান, বেলাল খান, আব্দুল হামিদ কুটু, সজল চৌধুরী, এডভোকেট শংকর কুমার দেব, এড. আব্দুর রকিব বাবলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সৈয়দ আতিকুর রব চৌধুরী জুয়েল, এড. অরুন চন্দ্র নাথ, এড. একরামুল হাসান শিরু, এড. নজরুল ইসলাম, এড. মাছুম বিল্লাহ চৌধুরী, এড. রমা কান্ত নাথ, আবেদুজ্জামান, শামীম ইকবাল, সাব্বির আহমদ, জহির আহমদ নিয়াজ খান, জমসেদ সিরাজ, আবু সুফিয়ান নেবু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোনোভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না। বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দিতে হবে। আর তা না হলে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন