editor
প্রকাশিত: 6:16 PM, December 9, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বছরের পর বছর পড়ে আছে সিলেট সিটি করপোরেশনের বকেয়া হোল্ডিং টেক্স। ট্যাক্সের সেসব টাকা তুলতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে সিসিক। কয়েকদিন থেকে অব্যাহত রেখেছে অভিযান।
এরই ধারাবাহিকতায় আজ সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর দক্ষিণ সুরমা ও মেডিকেল রোডে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ তিন হাজার নয়শত পচিঁশ টাকার বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।
জানা গেছে, আজ নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর ইয়াসিন প্লাজা, হোটেল রোজ ভিউ মার্কেট, কদমতলির ফল মার্কেট, ডেডিকয়াল রোডের বাদশা ম্যানশন ও হালিমা ম্যানশন থেকে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেন।
অপরদিকে, অভিযানাকালে নগরীর বিভিন্ন স্থানে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং অভিযুক্তদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সিসিকের কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, বাজার শাখা, লাইসেন্স শাখা সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
S/H-(sultana-3)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ