editor
প্রকাশিত: 3:45 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
চলমান একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামীকাল সোমবার শুরু হচ্ছে। তবে করোনা মহামারীর কারণে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে।
ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে বেশ কটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
এবারও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন গণমাধ্যমকর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।
এদিকে করোনা মহামারীর এ সময়ে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে। বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
কিন্তু করোনাকালে তাও সংক্ষিপ্ত করা হবে। সে হিসেবে এবার অধিবেশন ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
এর আগে মুজিবর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে। ১০ কার্যদিবসের মধ্যে গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবস বিশেষ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস করা হয়।
বিশেষ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে উত্থাপিত কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। র্
S/H(Ripa-5)
5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
5 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
8 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক