editor
প্রকাশিত: 5:24 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক
বরিশালের সোহাগী লঞ্চে রাতে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনসিডিল, বিয়ার ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি শনিবার দুপুরেএ তথ্য জানান। লে. খন্দকার মুনিফ তকি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার সদর থানাধীন কালাবদর নদীর লাহার হাট হোগলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এম এল সোহাগী লঞ্চ তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়। অভিযানে মাদকের প্রকৃত মালিক না পাওয়া যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মংলা কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন বুড়িরডাবর এলাকা এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাজুয়া গরুরহাট এলাকায় পৃথক দুটি অভিযানের মাধ্যমে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাজুয়া গ্রামের, কৃশ প্রামান্যের ছেলে সুদেব প্রামাণ্য (৩৩), হরিনটানা গ্রামের, জালাল হালদারের ছেলে সোহেল হালদার (২১)। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
4 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
7 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
6 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
3 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
7 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক