editor

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

বহাল তবিয়তে সিসিকের সেই ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তারা

নেপথ্যে সিন্ডিকেট ও প্রভাবশালী মহলের আশীর্বাদ

বহাল তবিয়তে সিসিকের সেই ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তারা

1

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাসেসমেন্ট ও কর আদায় শাখার একদল কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব কর্মকর্তাদের দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন করা হলেও সংশ্লিষ্টরা এখনও রয়েছেন বহাল তবিয়তে।

7

অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি গঠিত হলেও অদৃশ্য কারণে প্রতিবেদন দাখিল করা হয়নি, বরং অভিযুক্তদের রক্ষায় তৎপর রয়েছে একটি প্রভাবশালী চক্র।

অভিযোগের তীর সিসিকের প্রধান অ্যাসেসর মো. আব্দুল বাছিত, অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু, অ্যাসেসর কবির উদ্দিন চৌধুরী এবং সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলমের দিকে।

4

অনুসন্ধানে জানা গেছে, তারা একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে বিগত সময়ে হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়া এবং রাজস্ব তছরুপের মাধ্যমে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছেন। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর এপিএস শহীদ চৌধুরীর সাথে এই সিন্ডিকেটের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নগরভবনের লোকমুখে মুখে। মূলত ওই প্রভাব কাজে লাগিয়েই তারা মাস্টার রোলে নিয়োগসহ বিভিন্ন খাতে অবৈধ অর্থ বাণিজ্য চালিয়েছেন।

গত ৪ জুলাই সিসিকের তৎকালীন সচিব আশিক নূরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ অবধি তা আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটির এক সদস্য নিজেই এই দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। কমিটির প্রধান বদলি হয়ে যাওয়ায় পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে। সচেতন মহলের মতে, সচিবের কার্যালয়ে বসে দায়সারা তদন্তের নামে মূলত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চালানো হয়েছে।

1

সিলেট নগরীতে এই কর্মকর্তাদের বিলাসবহুল বাড়ি ও বিশাল ভূসম্পত্তির খবর এখন নগরবাসীর মুখে মুখে। স্বল্প বেতনে চাকরি করে কীভাবে তারা এতো বিত্ত-বৈভবের মালিক হলেন, তা নিয়ে জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, আব্দুল বাছিত ও আকতার সিদ্দিকী বাবলু সম্পর্কে শ্যালক-দুলাভাই। এমনকি বাছিতের আপন ভাতিজাও একই শাখায় কর্মরত। একই বিভাগে এমন ‘পরিবারতন্ত্র’ কায়েম থাকার পরও রহস্যজনকভাবে তাদের বদলি করা হয়নি।

বারবার সংবাদ প্রকাশ এবং শহীদ মিনারের সামনে মানববন্ধন হওয়ার পরও সিসিক কর্তৃপক্ষের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ। তবে সিটি করপোরেশনের বর্তমান নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কিছু সাহসী পদক্ষেপ নেওয়ায় জনমনে আশার সঞ্চার হয়েছে। নগরবাসীর প্রত্যাশা, দুর্নীতির এই ‘খুঁটির জোর’ উপড়ে ফেলে প্রশাসকের নেতৃত্বে দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

6 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

8 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

2 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

6 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

5 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

7 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

6 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
4