editor
প্রকাশিত: 1:47 PM, September 30, 2020
সিরাজগঞ্জ প্রতিনিধি:
যমুনার ভাঙন থেকে রক্ষায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে শতাধিক নৌকায় ভাসমান মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যমুনার পশ্চিম তীরে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে ঘাটাবাড়ি, আড়কান্দি, পাকুরতলা ও পাঁচিল গ্রামের ছোট-বড় নৌকায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
এ সময় সিরাজগঞ্জ চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রির সদস্য কামরুজ্জামান কামরুল, এনায়েতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সমাজসেবক ডা. হাসেম আলী ও লতিফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জনপদ চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে অথচ পাউবোর বাঁধ নির্মাণের আশ্বাস শুনতে শুনতে কয়েক বছর পার হচ্ছে। তবুও কোনো কাজ হচ্ছে না। একনেকে ৬৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন কবে হবে এ প্রতীক্ষায় থাকতে থাকতে হাজার হাজার ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিশাল এলাকা নদীগর্ভে চলে গেছে।
তারা আরও জানান, রোহিঙ্গারাও আমাদের চেয়ে বেশি ভালো আছে; আমরা সহায় সম্বল হারিয়ে পথে বসেছি। আর কালক্ষেপণ নয়, দ্রুত তীর সংরক্ষণ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে