editor

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

বাইপাস-হিলালপুর সড়ক : আশ্বাস রূপ নিচ্ছে বাস্তবে

বাইপাস-হিলালপুর সড়ক : আশ্বাস রূপ নিচ্ছে বাস্তবে

4

গোলাপগঞ্জ প্রতিনিধি ::

দীর্ঘদিন ধরে চলতে থাকা অনবরত মিথ্যা আশ্বাস বাস্তবে রূপ নিচ্ছে এবার। সিলেট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কের বাইপাস-হিলালপুর নামক প্রায় দুই কিলোমিটার এবড়ো-থেবড়ো সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে।

6

দীর্ঘ কয়েক বছর ধরে অজানা কারণে কাজ না হওয়ায় ছোট-বড় গর্তে ভরপুর হয়ে উঠেছিল জনগুরুত্বপূর্ণ এ সড়কটি। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাত থেকে হিলালপুর অংশ থেকে এস্কেভেটর দিয়ে গর্ত করে পুরাতন বালু, পাথর, ইট, কংক্রিট সরিয়ে রাস্তার পাশে রাখা হচ্ছে। এরপর রোলার দিয়ে সমান করা হচ্ছে সেই জায়গা। শুরু হওয়া রাস্তার কাজ ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে।

পূর্ব সিলেটের ৫টি উপজেলার প্রায় ১৫ লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে এ সড়ক। সড়কটি সংস্কার শুরু হয়েছে দেখে সড়ক দিয়ে যাতায়াতকারী ও বিভিন্ন সময় এ সড়কের জন্য আন্দোলন করা স্থানীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একধরণের আনন্দ বিরাজ করছে।

ভারত-বাংলাদেশের মধ্যে সুতারকান্দি (শেওলা) স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে এ সড়ক। দীর্ঘ কয়েক বছর থেকে অজানা কারণে সংস্কার হয়নি সড়কটি। যার দরুণ মাত্র দুই কিলোমিটার সড়কের জন্য মানুষের ভোগান্তির শেষ ছিল না। শীতকালে ধুলা-বালি হয়ে উঠেছিল যাত্রীদের জন্য আরও বড় দুর্ভোগের কারণ। বিশেষ করে মোটরসাইকেলচালক ও যাত্রীদের ভালো কাপড় ধুলোয় নষ্ট হয়ে যেত। চোখে-মুখ ধুলো ঢুকে যেত। ছোট-বড় গর্তের কারণে হেলেদুলে চলত যানবাহন। বিশেষ করে যদি গর্তের মধ্যে কোনো গাড়ি আটকে যেত তাহলে সড়কের দুইপাশে গাড়ির দীর্ঘ যানজট শুরু হতো। ক্ষতিগ্রস্ত সড়কের কারণে গাড়ি চলাচলের সময় ধুলোবালিতে মানুষের দম বন্ধ হয়ে যেত। সড়কের গর্তে যানবাহন পড়ে প্রায় প্রতিদিন ঘটেছে ছোট-বড় দুর্ঘটনা। সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।

8

প্রয়োজনের তাগিদে একদিকে সিলেট শহর থেকে এ সড়ক দিয়ে বিভিন্ন উপজেলায় যেতে হয় বিভিন্ন পেশার মানুষকে, অপরদিকে বিভিন্ন উপজেলার পেশাজীবীদের আসতে হয় সিলেট শহরে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন ও লাখো মানুষকে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। ছোট-খাটো দুর্ঘটনা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বড় ধরণের কোনো রোগের চিকিৎসার জন্য আসতে হয় সিলেটের বিভিন্ন হাসপাতালে। বিশেষ করে ইমার্জেন্সি রোগীদের জন্য সড়কটি বিপদের কারণ হয়ে উঠেছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ দুপুরে বাইপাস-হিলালপুর সড়কে গিয়ে দেখা যায়, হিলালপুর অংশ থেকে এস্কেভেটর দিয়ে পুরোনো রাস্তার সবকিছু সরিয়ে পাশে রাখা হচ্ছে। এক অংশের প্রায় ৫০ ফুটের মতো জায়গা থেকে মাটি, বালু, ইট সরিয়ে রোলার দিয়ে সমান করা হয়েছে। দিনের বেলা হওয়ায় গাড়ি চলাচলে সুবিধার জন্য কাজ বন্ধ রয়েছে। রাতের বেলা আবারও শুরু হবে কাজ।

বেশ কয়েকজন গাড়িচালক, যাত্রী, স্থানীয় বাসিন্দা ও কয়েকজন জনপ্রতিনিধি যারা সবসময় সড়কটি সংস্কারের জন্য আন্দোলন করেছেন তাদের সঙ্গে কথা হলে তারা আনন্দ প্রকাশ করেন। কানাইঘাট থেকে অটোরিকশা নিয়ে সিলেতে যাওয়া এক চালক বলেন, ‘আমরা অনেক খুশি হয়েছি কাজ শুরু হয়েছে দেখে। এজন্য ধন্যবাদ জানাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে।’

গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজারের মোটরসাইকেল চালক সুহেল আহমদ বলেন, ‘খুব বেশি গর্ত হয়েছে সড়কে। একটুও ভালো জায়গা নেই। ধুলো এমনভাবে রয়েছে যে নাক-মুখ বন্ধ হয়ে যায়।’

1

হিলালপুর গ্রামের বাসিন্দা জাবেদ আহমদ বলেন, ‘কত আন্দোলন করেছি সড়কটির জন্য। হাল ছেড়ে দিয়েছিলাম। অবশেষে এ সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।’

গোলাপগঞ্জ যাত্রীকল্যাণ পরিষদের আহ্বায়ক সুজন খান বলেন, ‘আন্দোলন বুঝি বাস্তবে রূপ নিচ্ছে। প্রায় ১৫ বছর থেকে অজানা কারণে সড়কটি সংস্কার হয়নি। দিন দিন ভোগান্তি চরম আকার ধারণ করেছিল। এবার সড়কটি সংস্কার হচ্ছে শুনে কষ্টটা খুশিতে পরিণত হয়েছে।’

6

এ সড়কের কাজের ব্যাপারে কথা বলতে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়াকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

S/H – (Sultana -3)

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

1 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

7 স্টাফ রিপোর্টার: 5 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

8 ইকবাল বাহার, কানাইঘাট: 4 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
8