editor

প্রকাশিত: 2:56 PM, September 7, 2020

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন-কন সেনট্রেটর উদ্বোধন

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন-কন সেনট্রেটর উদ্বোধন

4

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাগেরহাটের ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে।

4

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন।

4

এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, চিকিৎসক মো. মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. বেলফার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৬ হাজার ৮শ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে একসঙ্গে সব রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সাধারণভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে।

8

এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব। ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেন্ট্রেটর বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

5 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

5 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই

1
7