editor
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
তারেক হাবিব, হবিগঞ্জ
বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামছুল হকের বিরুদ্ধে সরকারী ত্রাণ আত্মসাতসহ অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ২৩ আগস্ট রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ভুক্তভোগীসহ সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, সাবেক মেম্বার আব্দুর রহমান আনছারীসহ ইউনিয়ের ১৬ জন সচেতন নাগরিক। এ সময় তারা লিখিত অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরন করেন। লিখিত এ অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাত করেন। তিনি প্রথম পর্যায়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুনামপুর গ্রামের গাউছ মিয়ার বাড়ি থেকে পাথাইরা কান্দির ভাঙ্গা পর্যন্ত রাস্তার মাটি ভরাট করে ১২ লাখ ৪৮ হাজার টাকা। ২য় পর্যায়ে ৭নং ওয়ার্ডের কৈবর্ত্য হাটির উত্তর সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ১২ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাত করেন। পরের বছর অথাৎ ২০১৭-২০১৮ অর্থ বছরে পাথাইরা কান্দির ভাঙ্গা থেকে চিতলিয়ার টেক পর্যন্ত রাস্তা নির্মাণে ১২ লাখ ৬৪ হাজার টাকা, একই অর্থ বছরে ২য় পর্যায়ে মন্দরী গ্রামের বড় ভাঙ্গা থেকে মকবুল মিয়ার জমি পর্যন্ত রাস্তা নির্মাণে ৮ লাখ ৪৮ হাজার টাকা ও রাজানগরের বিশ্বম্ভরের বাড়ি থেকে রাজাখাই খাল পর্যন্ত রাস্তা নির্মাণে ৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাত করেন। ২০১৮-২০১৯ অর্থ বছরে মন্দরী থেকে উত্তর সাঙ্গর রাস্তার মন্দরী পূর্ব কবরস্থান হয়ে শুকুর আলীর জমি পর্যন্ত রাস্তা নির্মাণে ১২ লাখ ৬৪ হাজার টাকা ও একই বছরে একই প্রকল্পে সমপরিমান টাকা আত্মসাত করেন। ২০১৯-২০২০ অর্থ ১ম পর্যায়ে মন্দরী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে ¯্রােতের খাল পর্যন্ত রাস্তা নির্মানে ১২ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাত করেন ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক। অভিযোগের তারা আরো উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক দৃশ্যমান কোন কাজ না করে টাকা উত্তোলন করেছেন। তাছাড়া প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে শ্রমিক নিয়োগ দেয়া কথা রয়েছে। কিন্তু শেখ শামছুল হক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শ্রমিক না নিয়ে শুধুমাত্র ৪নং ও ৯নং ওয়ার্ডের নিরীহ হিন্দু ও ঋষি সম্প্রদায়ের লোকজন দিয়ে প্রকল্পের উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করে তাদেরকে সঠিকভাবে পারিশ্রমিক না দিয়ে তিনি টাকা আত্মসাত করেন। প্রকল্পে মুসলিম ধর্মেরসহ অন্য কোন ধর্মের লোকজনদের তালিকা রাখা হয়নি। প্রকল্প গুলো ৭নং ওয়ার্ডের দেখিয়ে কোন প্রকার কাজ না করেই চেয়ারম্যান প্রকল্পের টাকা আত্মসাত করেন। এছাড়াও যেসব উপকার ভোগীদের নামের তালিকা হয়েছে। সেই নামের তালিকায় নিয়মবহির্ভূত ভাবে একই পরিবারের একাধিক সদস্যদের নাম রয়েছে। অভিযোগের তারা আরো উল্লেখ করা হয়, সরে জমিনে এলাকা পরিদর্শনে গেলে দৃশ্যমান কোন প্রকল্প পাওয়া যাবে না। ভূয়া প্রকল্পের রূপরেখা সাজিয়ে ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রায় ৮০ লাখ টাকা আত্মসাত করেছেন। সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার আড়াই হাজার টাকা পাইয়ে দেয়ার জন্য জনপ্রতি আদায় করেছেন ৫’শ টাকা। এ প্রতিনিধির কাছে এমনই অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক জানান, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।
8 বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
4 জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি
8 বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে
6 ৮ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল থ্রি
2 স্টাফ রিপোর্টার সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা
2 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে