editor
প্রকাশিত: 4:32 PM, September 9, 2020
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ।
তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, আমরা জিয়ার সৈনিক ফ্রান্স শাখার প্রচার সম্পাদক ও ফ্রান্স যুবদল নেতা ইয়াছিন আলী, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়াসহ বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে আসামী করে সিলেটে প্রথম ডিজিটার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে এই অবৈধ আওয়ামী সরকার। মামালার অনেক আসামী দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করছেন। প্রবাসে থাকা সত্তেও তারা এই মামলার আসামী হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। আজ সমগ্র বিশ্ব চরম কষ্টের মধ্যে দিয়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জন্য কাজ করছে, তার বাহিরেও বাংলাদেশও নয়। ঠিক সেই মুহুর্তে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে একটি কালো ডিজিটার নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানী করা হচ্ছে যা খুবিই ন্যাক্কার জনক। এই অবৈধ আওয়ামী সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। এই সরকার সাধারণ মানুষের গণতান্ত্রীক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। অবিলম্বে এধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তিনি।
উল্লেখ্য : গত শুক্রবারে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া। মামলা নং- (নং-০১/৪০ তারিখ ০৪/০৯/২০২০ইং)।
2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
4 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
5 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
7 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার
3 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়