editor
প্রকাশিত: 5:12 PM, August 31, 2020
সিলেটের সময়::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি, জগন্নাথ পুর- দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ ৩ আসনের) এর কৃতি সন্তান এম এ ছাত্তার।
শুভেচ্ছা বার্তায় এম এ ছাত্তার বলেন ১লা সেপ্টেম্বর দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার আজ থেকে ৪২ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ^বরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার দেশ ও গণতন্ত্রের সঙ্কটকালে অসীম সাহসিকতার সাথে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমি সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে হয়রানির খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাক-ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কন্ঠস্বর। পাশাপাশি দেশের যে কোন ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। এই দিনে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এখন পর্যন্ত যে সকল নেতাকর্মীরা আত্মদান করেছেন তাদের প্রতিও জানাই আমার অকৃত্রিম শ্রদ্ধা। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।পাকিস্তান সরকারের সাবেক যুগ্ম সচিব
আলী আশরফ’র মৃত্যু বার্ষিকী পালিত
সিলেটের সর্বজন শ্রদ্ধেয়, পাকিস্তান সরকারের সাবেক যুগ্ম-
সচিব, বিশিষ্ট আইনজীবী, বৃক্ষপ্রেমিক, সাহিত্যিক, বাংলা
আসামের প্রথম বৈমানিক, রয়েল এয়ারফোর্স আলহাজ্ব
এ.এস.এম আলী এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট
সোমবার বাদ আছর হযরত শাহজালাল রহঃ দরগাহ মসজিদ প্রাঙ্গণে
মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ.এস.এম আলী এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে জৈন্তার দরবস্ত
খরিলদিঘিরপার এ.এস.এম আলী আশরফ জামে মসজিদে খতমে
কুরআন ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। সিলেট নগরীর
আম্বরখানাস্থ মরহুমের নিজ বাস ভবনে শিরনি বিতরণ এবং
বৃদ্ধাশ্রমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
1 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
2 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
7 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
5 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক