editor
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়নে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। সিলেটের জনসংখ্যা বাড়লেও ওসমানী হাসপাতালের সক্ষমতা বাড়ানোর কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে, ওসমানী হাসপাতালে আসা রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতালগুলো আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা চালান খন্দকার মুক্তাদির। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
সকালে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শেখঘাট, নবাব রোড, এবি পয়েন্ট, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, নরসিংটিলা ও বর্ণমালা পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে তিনি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান ও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন বলে নেতাকর্মীরা জানান।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবারের (২৫ জুনায়ারি) কর্মসূচি: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের রবিবারের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরীর আখালিয়া ঘাট এলাকায় গণসংযোগ, বিকাল ৪টায় নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে কর্মজীবী মহিলাদের সাথে মতবিনিময়, বিকাল সোয়া ৫টায় নগরীর সারদা হলে সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময়, সন্ধ্যা পৌনে ৭টায় নগরীর ২৭ নং ওয়ার্ডের হবিনন্দিতে পথসভা, রাত ৮টায় ২৫ নং ওয়ার্ডের কায়েস্থরাইল, বারখলা, দাউদপুর ও মুছারগাঁওবাসীর সাথে উঠান বৈঠক, রাত সোয়া নয়টায় কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগঁও বায়তুল সালাম ঈদগাহ সংলগ্ন মাঠে সভা।
6 বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট
3 সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে নতুন হিরো গ্ল্যামার এক্স মডেলের মোটরবাইক আনুষ্ঠানিকভাবে লঞ্চ
4 পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী
7 সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে সংসদ সদস্য
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও
7 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা
1 স্বেচ্ছাসেবক মূলকভাবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী, কার্যক্রম, পরিচালনার জন্য ৪১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় শাখা
3 শিপন আহমদ: সিলেটের রাজনৈতিক মানচিত্রে আরিফুল হক চৌধুরী কেবল একটি নাম নয়, বরং একটি লড়াকু অধ্যায়ের নাম। 1 ১৮