editor

প্রকাশিত: 6:23 PM, July 28, 2026

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

6

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ফয়েজ।

2

এক প্রতিবাদ বিবৃতিতে তিনি দাবি করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি ষড়যন্ত্রকারী মহল তাঁর বিরুদ্ধে এই মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

3

বিবৃতিতে বজলুর রহমান ফয়েজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি এবং স্থানীয় জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কুচাই ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পরপর তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তাঁর এই রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বিরোধী মহল নানা চক্রান্তে লিপ্ত হয়েছে।

7

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, মুক্তিযোদ্ধা শফিক মিয়ার ৩য় স্ত্রী সাহানা বেগম ও তাঁর মেয়ে ফাতেমা বেগমের পারিবারিক বিবাদ নিরসনে মোগলাবাজার থানার ওসির কক্ষে থানা পুলিশ ও এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে একটি সালীশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়। এর বাইরে তিনি এ বিষয়ে আর কিছুই জানতেন না। পরবর্তীতে পত্রিকার সংবাদের মাধ্যমেই তিনি জানতে পারেন যে, সাহানা বেগম আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে আগামী কাউন্সিলর পদে তাঁর প্রার্থিতা ভণ্ডুল করা এবং এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই এই ভিত্তিহীন অভিযোগকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

2

এ ধরনের বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি এলাকার সর্বস্তরের জনগণ এবং দলের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

3 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

6 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

7 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

7 স্টাফ রিপোর্টার: 4 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
4