editor

প্রকাশিত: 6:07 PM, September 1, 2020

বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫নং ওয়ার্ডে আলোচনা সভা দোয়া মাহফিল

বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫নং ওয়ার্ডে আলোচনা সভা দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিন হাফিজ ইলিয়াস মিয়া।

সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা হাবিবুর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর দল প্রতিষ্ঠাতা করেন এরপর থেকে জুলুম নির্যাতন হওয়ার পরও বিএনপি এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭৫ বছর বয়সেও কারান্তরিন অবস্থায় ছিলেন এবং বর্তমানে তিনি মুক্তভাবে কোন বক্তব্য দিতে পারছেন না। অনেক জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন সহ্য করার পরও আগামীদিনের কান্ডারী তারেক রহমান আজকে দল পরিচালনা করে আসছেন। ইনশাআল্লাহ আগামীতে একটি শক্তিশালী দল গঠন করা হবে এবং করোনাকালীন সময়ে যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. হক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু সহ সকলের বিদেহী রুহের আত্মার শান্তি কামনা করেছেন।

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এতে সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য