editor
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
এমসি কলেজ ছাত্রবাসে ধর্ষণ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনার প্রতিবাদে এবং এসআই আকবরসহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দোকানপাঠ বন্ধ করে কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন ব্যবসায়ীরা। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে সকল মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বিক্ষোভে যোগ দেন। এক পর্যায়ে পুরো কোর্ট পয়েন্ট কানায় কানায় ভরে যায়। বন্দরবাজার ফাঁড়ির সামনে থেকে শুরু করে পুরো কোর্ট পয়েন্টে বিক্ষোভ করতে থাকেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের একটাই দাবি- ৭২ ঘন্টা আলটিমেটামের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কেন এসআই আকবরসহ অপরাধীদের গ্রেপ্তার করা না হয়। পুলিশি নির্মম নির্যাতনে নিহতের ঘটনা সিলেটে কখনো আর ঘটেনি। এ ঘটনা সিলেটকে কলঙ্কিত করেছে। বাকী ২৪ ঘন্টার মধ্যে আকবরসহ অপরাধীদের গ্রেপ্তার করা হলে পুরো সিলেট বিদ্রোহ দেখা দিবে। হরতাল, অবরোধসহ যেকোন কঠোর কর্মসুচী দিতে বাধ্য থাকবেন সিলেটবাসী। তাই অবিলম্বে আলটিমেটামের সময় বেঁধে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আকবরসহ অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় বক্তারা তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন, অপরাধীদের জনসম্মুখে ফাঁসি দেওয়ার হোক। পাশাপাশি তাদের গডফাদারদেও আইনের আওতায় আনার জোর দাবি জানান।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
8 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
7 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
4 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
1 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
3 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী