admin
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর
উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর শনিবার সকাল ১১টায়
নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা মো. লুৎফর
রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার
ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. সিকন্দর আলী।
প্রধান অতিথির বক্তব্যে সিকন্দর আলী বলেন, আদমশুমারী ২০২১-এ দলিত ও
বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভূক্তির জন্য সরকারে
প্রতি জোরদাবী জানান। তিনি আরো বলেন, মহান মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে
অর্জিত আমাদের সংবিধানের ২৮ (১) ও (৩) এবং ২৯ (২) ধারায় চেতনাগতভাবে সকল
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা যাবে না বলে অঙ্গীকার করা হলেও
প্রয়োগিকভাবে সুনির্দিষ্ট নির্দেশনা আকারে কোন আইন ও সাংবিধানিক স্বীকৃতি
বা প্রাতিষ্ঠানিক সুরক্ষা না থাকার কারণে, সমাজের মূলধারা থেকে দলিতরা
পিছিয়ে আছে। পেশা ও জন্মের ভিত্তিতে সামাজিক বৈষম্য-বঞ্চনা ও অস্পৃশ্যতা
বিদ্যামান থাকছে। যদিও ইতোমধ্যে সরকার দলিতদের উন্নয়নে কিছু উদ্যোগ গ্রহণ
করেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং দলিত জনগোষ্ঠী ভূমিহীনদের
অনতিবিল্ববে দক্ষিণ সুরমা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প করে দেওয়ার জন্য
সরকারের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা মো. শেখ
আল-আমিন, সহ-সভাপতি শ্রী মতিলাল, মিনা রানী ঋষি, প্রচার সম্পাদক শুভতোষ
ঋষি শুভ, উপদেষ্ঠা সায়েদা বেগম, সালমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলার
আহ্বায়ক রোহিত লাল রবি দাস, সদস্য নানকা রবি দাস, মিনতী রানী ঋষি,
সর্মিলা রানী ঋষি, লিটন ঋষি, রোকেয়া বেগম, নাজমা বেগম, চন্দনা বেগম,
নন্দলাল রবি দাস, বুদুল রবি দাস, রাম চরণ রবি দাস, বিজয় রবি দাস প্রমুখ।
S/H(t-2)
3 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
6 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
7 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
3 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
4 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
3 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
1 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত