editor

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

বিনা অপরাধে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর কারাবাস!

বিনা অপরাধে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর কারাবাস!

3

অনলাইন ডেস্ক

4

মালয়েশিয়ায় আশরাফুল নামের এক বাংলাদেশি শিক্ষার্থী অবিচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন আশরাফুল।৩ নভেম্বর পুলিশ গ্রেফতারের সময় তার কাছে পাসপোর্ট ছিল না। ওই সময় নিজের আইডি কার্ড দেখিয়ে পরিচয় দেন আশরাফুল। পাসপোর্ট কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে, তার ব্যাখ্যা দিলেও তাকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাকে ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি বলে অভিযোগ করেছেন তার বন্ধুরা।  জানা যায়, রেস্টুরেন্টে পুলিশের হাতে গ্রেফতারের সময় মোহাম্মদ আশরাফুল গনি নামে ওই শিক্ষার্থীর পাসপোর্ট বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল। ভিসা নবায়নের জন্য তিনি তা জমা দিয়েছিলেন। রেস্টুরেন্টে পুলিশকে সে বিষয়ে অবহিত করেও ছাড় পাননি তিনি। তাই পরীক্ষার আগে প্রায় এক মাস কাটাতে হয়েছে জেলে।  মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা থেকে শুরু করে কয়েকটি বেসরকারি গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। আশরাফুল ২০১৫ সালে মালয়েশিয়ার ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়ালেখা করেন। ২০১৮ সালে এই অধ্যায় শেষ করে পরের বছর ভর্তি হন সিটি ইউনিভার্সিটিতে।  ইনফরমেশন টেকনোলজির ওপর ব্যাচেলর ডিগ্রি করছেন বলে জানা গেছে।আশরাফুলের বন্ধুরা বিষয়টি জানার পর আদালতে পাসপোর্ট জমা দেন। পরে জামিন দেয়া হয়। তবে সেই জামিনের বিরুদ্ধে পুলিশ আবার চ্যালেঞ্জ করেছে। আশরাফুলের আইনজীবী রাজপাল সিং বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বিদেশি নাগরিকদের প্রতি মালয়েশিয়ার এমন আচরণকে তিনি ‘অবিচারের ক্ষুদ্র উদাহরণ’ বলে আখ্যা দেন।এদিকে সিটি ইউনিভার্সিটি এই খবর পেয়ে সি পার্ক থানায় নিজেদের প্রতিনিধি পাঠায়। ছাত্রকল্যাণ বিভাগের কর্মকর্তা জামালুল্লাহিল আলিয়াস পাসপোর্ট জমা দেন। কিন্তু তাতেও পুলিশ সাড়া দেয়নি। বলা হয়, আরও তদন্ত করা হবে। এভাবে ১০ দিন কেটে যাওয়ার পর ১৩ নভেম্বর ম্যাজিস্ট্রেট কোর্টে আশরাফুলকে হাজির করা হয়। আশরাফুল শুনানির দাবি জানালে পাঠানো হয় কারাগারে।আরও তিন দিন পর তার এক বন্ধু বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে আইনজীবী নিয়োগ করেন। এর পর ২৫ নভেম্বর আবার তাকে আদালতে তোলা হয়। আদালত পরীক্ষার কথা শুনে ৬ হাজার রিঙ্গিতের বিনিময়ে জামিন দেন। সঙ্গে বলে দেন, প্রতি মাসে একবার করে সি পার্ক থানায় হাজিরা দিতে হবে।সিটি ইউনিভার্সিটি ইতিমধ্যে আশরাফুলের ভিসা নবায়ন করেছে। আবার মামলাটির শুনানি হবে ৫ ফেব্রুয়ারি।
কিন্তু ডেপুটি পাবলিক প্রসিকিউটর আশরাফুলের জামিন আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন করেছেন। এর শুনানি হবে আগামী সোমবার।ইতিমধ্যে প্রায় এক মাস জেল খাটা আশরাফুল যখন পরীক্ষা নিয়ে চিন্তা করবেন, তখন তাকে ভাবতে হচ্ছে মামলা নিয়ে। আইনজীবী বলছেন, ‘জামিন চ্যালেঞ্জ করা একটা হাস্যকার বিষয়। যেখানে পাসপোর্ট দেয়া হয়েছে, সেখানে আর কথা থাকতে পারে না।’আশরাফুলের বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় এখন বেশ আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা তাকে সমর্থন জানিয়ে প্রশাসনের প্রতি জানাচ্ছেন ক্ষোভ।

S/H-(Ripa-5)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

6 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

6 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

6 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

3 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

1 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
2