admin
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিজয় মাসের ১ম দিন গতকাল ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে ১৯৭১ সালের কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস এর ৭৬তম জন্মদিন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন
নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেটের সহ সভাপতি বিজন রায়, সাধারণ সম্পাদক সুকোমল সেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিডিএফ’র হিসাব রক্ষক, ফজলে এলাহি, শিক্ষিকা নমিতা রানী দে, শিক্ষিকা খালেদা আক্তার রিবা ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত জগতে এক কিংবদন্তী নাম হিমাংশু বিশ্বাস। তার মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরী হয়েছেন। সংগীত পরিবেশনের মাধ্যমে তিনি সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তি হিসেবে সমাজে অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে তিনি অর্থ সংগ্রহের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যুদ্ধে উৎসাহিত করেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ ও জন্মদিনে জিডিএফ সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
পরে সিলেটের বহুল পরিচিত প্রতিবন্ধীদের আশ্রয় স্থল গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর পক্ষ থেকে হিমাংশু বিশ্বাসকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
4 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
6 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
3 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন