editor
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
আসন্ন মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় তিনশত পরিবারের মধ্যে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের দোহাল মাদরাসা বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী, অত্র ওয়ার্ডের মেম্বার জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার আর্তমানবতার সেবায় এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন দীর্ঘ দিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাহে রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। আগামীতেও এই ট্রাস্টের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
3 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
4 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
4 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
8 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
6 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত