editor

প্রকাশিত: 7:47 PM, September 29, 2020

ব্যক্তিগত গোপনীয়তা হাইকোর্টের অভিমত

ব্যক্তিগত গোপনীয়তা হাইকোর্টের অভিমত

1

ডেস্ক রিপোর্ট :

3

নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ওপর জোর দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো সরকারি বা বেসরকারি ফোন কোম্পানি থেকে আনুষ্ঠানিকভাবে জব্দ বা চাহিদাপত্র ছাড়া কোনো কল লিস্ট বা বার্তা সংগ্রহ বন্ধ করতে হবে। একইসঙ্গে, ব্যবহারকারীর অজ্ঞাতেই তার কল লিস্ট বা বার্তা সংগ্রহ থামাতে হবে। একটি হত্যা মামলায় আইনি প্রশ্ন সুরাহা করতে গিয়ে হাইকোর্ট এ অভিমত দেন। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি এএসএম আবদুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। হাইকোর্টের অভিমতে বলা হয়েছে, নাগরিকদের মধ্যেকার ব্যক্তিগত অডিও/ভিডিও আলাপ আজকাল প্রায়ই ফাঁস করা হচ্ছে এবং বিভিন্ন উদ্দেশে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সংবিধানের ৪৪ অনুচ্ছেদে নাগরিকদের নথিপত্র এবং যে কোনো ধরনের যোগাযোগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে।

এটি চাইলেই কোনো স্বার্থে লঙ্ঘন করা যায় না। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং ফোন কোমপানিগুলোরও বড় দায়িত্ব রয়েছে। তারা দেশের কোনো নাগরিক ও ব্যবহারকারীর তথ্য প্রদান করতে পারে না যদি না এটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন দ্বারা অনুমোদিত না হয়। তাই, কোনো তদন্তকারী কর্মকর্তাকে যখন কোনো তদন্তের জন্য কোনো কল লিস্ট বা তথ্যের প্রয়োজন পড়বে তাকে অবশ্যই কোমপানির যথাযথ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। অনুরোধপত্রে তাকে তথ্য চাওয়ার কারণ এবং এই তথ্য তার তদন্তের জন্য কেন জরুরি তা উল্লেখ করতে হবে। শুধুমাত্র এমন পর্যায়েই ফোন কোমপানিগুলো কল লিস্ট বা তথ্য তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করতে পারবে। এই প্রক্রিয়ার বিষয়ে ব্যবহারকারীকেও জানাতে হবে। নইলে প্রদানকৃত নথি তার সত্যতা হারাবে এবং যেই কর্মকর্তা এই নথি প্রদান করবেন তিনিও তার বৈধতা হারাবেন। একইসঙ্গে তাকে একজন নাগরিকের সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে। বর্তমানে তথ্য-প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি হচ্ছে এবং সর্বক্ষেত্রে এর ব্যবহার হচ্ছে। এজন্য এভিডেন্স অ্যাক্ট সংশোধনের পক্ষেও মত দিয়েছেন হাইকোর্ট।
এই মামলার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মানবজমিনকে বলেন, এই রায়টি আইন অঙ্গনের যুগান্তকারী রায় হিসেবে বিবেচিত হবে। আমরা প্রত্যাশা করি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকার আদালতের এই রায় বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবেন।

5

 

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5