editor
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা থানার ডাকাতি ও ছিনতাইসহ ৫টি মামলার পলাতক আসামি কুখ্যাত কুদ্দুছ ডাকাতকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। কুদ্দুছ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের তেলিমেলি এলাকার আমিন আলীর ছেলে। গত রবিবার চট্টগ্রামের হাটহাজারী থানার আলিপুর থেকে বড়লেখার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থান পুলিশ সূত্রে জানা গেছে, কুদ্দুছের বিরুদ্ধে বড়লেখা থানায় ২০০৬ সালের একটি ও ২০১৫ সালের ৪টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে একটি ছিনতাই ও চারটি ডাকাতি মামলা। মামলার পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল। ৫টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। সম্প্রতি পুলিশ খবর পায় সে চট্টগ্রামের হাটহাজারী থানার আলিপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর রবিবার ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশের একটি দল কুদ্দুসকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন কুদ্দুস ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ১টি ছিনতাই মামলা আছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
4 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
2 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 2
8 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 5
2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 4 বৃহস্পতিবার
3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও